শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

নেত্রকোনায় সাবেক এমপি রুহীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

প্রকাশিত: ২০:৪৯, ২৮ আগস্ট ২০২৪

নেত্রকোনায় সাবেক এমপি রুহীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী। ছবি: সংগৃহীত

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।

এছাড়া এ মামলায় কলমাকান্দা  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন ও  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.  আবদুল খালেক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, শিক্ষক মো. আব্দুল ওয়াদুদ রতন সহ ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০ জনকে আসামি করা হয়েছে। 

মঙ্গলবার  বিকেলে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন এ তথ্য  নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে কলমাকান্দা থানায় এ মামলাটি দায়ের করেন স্থানীয় ইউপি সদস্য মো. শাহীনুর আলম শাহীন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫  আগস্ট সরকার পতনের পর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীর নির্দেশে অন্য আসামিরা থানা এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকান্ডে লিপ্ত হয়েছেন। তারা উপজেলার যাত্রাবাড়ি বাজার সংলগ্ন গুমাই নদীর ফেরী ঘাটে অবস্থান নিয়ে ওই নদী দিয়ে চলাচলকারী মালামালবাহী বিভিন্ন নৌকা, যাত্রীবাহী নৌকা থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছে। চাঁদা না দিতে চাইলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান আসামিরা। গত সোমবার দুপুরে ওই নদী দিয়ে  নৌকা করে বালু-পাথর নিয়ে যাওয়ার সময়  আসামিরা নৌকার দুইজন মালিককে আটকে লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তাদের মারধর ও রামদা দিয়ে কুপিয়ে জখম করে। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন  বলেন, এ মামলার এজাহার ভুক্ত আসামি  রানা মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।  অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে ।

ছাত্র বৈষম্য আন্দোলনের শেখ হাসিনা পতনের পর থেকে  সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.  আবদুল খালেক তালুকদার , উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস ও শিক্ষক মো. আব্দুল ওয়াদুদ রতনসহ অন্যরা পলাতক আছেন। অভিযুক্তদের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এর আগে ১২ আগস্ট (সোমবার) দুর্গাপুর থানায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে প্রধান আসামি করে চাঁদাবাজি, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগ এনে আরেকটি মামলা করেন দুর্গাপুর দক্ষিণপাড়া এলাকার মিঠুন দত্ত নামে এক ব্যক্তি। এতে দুর্গাপুর পৌরসভার মেয়র আবদুস ছালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: গৌরীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেখ শামীম

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859