শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ধর্মপাশায় নারীকে মারধরের ঘটনার ১৩ দিন পর আদালতে মামলা

প্রকাশিত: ২০:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২৪

ধর্মপাশায় নারীকে মারধরের ঘটনার ১৩ দিন পর আদালতে মামলা

ধর্মপাশায় নারীকে মারধরের ঘটনার ১৩ দিন পর আদালতে মামলা

সুনামগঞ্জের ধর্মপাশায় খোদেজা খাতুন (৩৫) নামে এক নারীকে মারধরের ঘটনার ১৩ দিন পর আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার পাইকুরাটি বাজারের বাসিন্দা আলী নূরের স্ত্রী ভুক্তভোগী খোদেজা খাতুন বাদি হয়ে ৪ জনকে অভিযুক্ত করে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন, পাইকুরাটি বাজার সংলগ্ন জিংলিগড়া গ্রামের মৃত আরজ আলীর ৩ ছেলে আলম মিয়া (৩৫),বাবুল মিয়া (৪০) আবু সাঈদ (৪৭) ও আলম মিয়ার স্ত্রী গজবা খাতুন (৩০)।

এর আগে গত ১১ সেপ্টেম্বর বিকেল ৩ টার দিকে পাইকুরাটি বাজারের বাসিন্দা সাধনা বেগমের বসতঘরের সামনের রাস্তায়  অভিযুক্তরা খোদেজা খাতুনকে মারধর করে আহত করার এ ঘটনাটি করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আলম মিয়া প্রতিনিয়তই বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে সে নানান ধরনের অসামাজিক কাজে লিপ্ত থাকে। এমনকি সে প্রায়ই খোদেজা খাতুনের বসতঘরের আশপাশে মাদকের আসর বসিয়ে নানা অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে।  খোদেজা খাতুন প্রায়ই আলম মিয়াকে এসব অসামাজিক কর্মকান্ড চালাতে বাধা দিয়ে আসছিলেন। তখন থেকেই আলম মিয়া খোদেজা খাতুনসহ তার পরিবারের লোকজনদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। 

এ অবস্থায় ঘটনার দিন বিকেলে আলম মিয়া তার কয়েকজন সঙ্গীকে সাথে নিযে খোদেজা খাতুনের বসতঘরের পাশে বসে মাদক সেবন করছিল এবং অশ্লিল ভাষায় চিৎকার চেঁচামেচি করতে থাকে। এসময় নিরুপায় হয়ে খোদেজা খাতুন সেখানে গিয়ে তাদেরকে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা ঘটনাস্থলে এসে খোদেজা খাতুনকে  রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ওই নারীকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এদিকে বিষয়টি মীমাংসা করার জন্য স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিরা অনেক চেষ্টা করেন। কিন্তু অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তারা মীমাংসার বিষয়টিকে পাত্তা না দেওয়ায় অবশেষে নিরুপায় হয়ে খোদেজা খাতুন বাদি হয়ে ঘটনার ১৩ দিন পর তাদের বিরুদ্ধে  আদালতে মামলা করতে বাধ্য হন। বাদি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল বলেন, বিজ্ঞ আদালত বাদির অভিযোগটি আমলে নিয়ে তা এফায়ার  করে পাঠানোর জন্য ধর্মপাশা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

এবিষয়ে জানতে সদ্য যোগদানকৃত ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামূল হকের ব্যবহৃত সরকারি নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি কলটি না ধরায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন: বারহাট্টায় নারী ,শান্তি ও নিরাপত্তা বিষয়ক ষ্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান চয়ন

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859