শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কেন্দুয়ায় টিসিবির পণ্যসহ বিএনপি নেতা আটক

প্রকাশিত: ১২:১৬, ৪ অক্টোবর ২০২৪

আপডেট: ১২:৩৬, ৪ অক্টোবর ২০২৪

কেন্দুয়ায় টিসিবির পণ্যসহ বিএনপি নেতা আটক

কেন্দুয়ায় টিসিবির পণ্যসহ বিএনপি নেতা আটক

কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি আবুল হাসেম ভূঁইয়ার শোবার ঘর থেকে টিসিবির (সরকারি)  চাল,ডাল ও তেল উদ্ধার করেছে যৌথবাহিনীর একটি দল। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উক্ত ইউনিয়ন বিএনপি'র সভাপতি আবুল হাসেম ভূঁইয়ার শোবার ঘর থেকে ৭২ লিটার তেল,১৮০ বস্তা চাল ও ৭০ কেজি মসুর ডাল উদ্ধার করা হয়।

এসময় আবুল হাসেম ভূঁইয়াকে আটক করে যৌথবাহিনী। পরে দুপুর দিকে জব্দকৃত মালামালসহ আবুল হাসেমকে কেন্দুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর মদন অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ শাহাদাত হোসেন। 

স্থানীয় ও যৌথবাহিনী সূত্রে জানা যায়, বুধবার (২অক্টোবর) পইকুড়া ইউনিয়নের মিয়া হোসেন মার্কেটে টিসিবির পণ্য সরবরাহের জন্য পরিবেশক মালামাল নিয়ে যায়। এসব মালামাল প্রকৃত উপকারভোগীদের মাঝে বিতরণ না করে  ইউনিয়ন বিএনপি'র সভাপতি আবুল হাসেম ভূঁইয়া তার লোকজনসহ মালামাল বাড়িতে নিয়ে যায়। 

পরে স্থানীয় লোকজন সেনাবাহিনীর কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন। বৃহস্পতিবার সকালে মদন অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো: সেলিম মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

এসময় পাইকুড়া ইউপি'র বাড়লা গ্রামের আবুল হাসেম ভূঁইয়ার শোবার ঘর থেকে টিসিবির পণ্য উদ্ধার ও আবুল হাসেম ভূঁইয়াকে আটক করে কেন্দুয়া থানা পুলিশের হাতে সোপর্দ করেন। এ ব্যপারে টিসিবির পরিবেশক মামুন মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

কেন্দুয়া উপজেলা বিএনপি'র সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, আমরা এ বিষয়ে কঠোর অবস্থানে আছি। কেউ দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করবে তার কোন ছাড় নেই। শুক্রবার (৪অক্টোবর) বিকালে উপজেলা বিএনপি'র মিটিং ডাকা হয়েছে,সেখানেই আবুল হাসেমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মিজানুর রহমান জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথঅভিযান চালিয়ে টিসিবির মালসহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়াকে আটক করে  আমাদের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ ব্যপারে এসআই জিয়াউল হক বাদী হয়ে  মামলা করেছেন।আমরা তাকে শুক্রবার আদালতে প্রেরণ করেছি। 

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার জানান, সেনাবাহিনীর অভিযানে টিসিবির মালামালসহ আবুল হাসেম নামে একজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। টিসিবির মালামাল বিতরণে অনিয়মের বিষয়টি আমরা তদন্ত করছি। পরিবেশকসহ আরও কেউ যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ আটপাড়ায় মারামারির মামলায় ইউপি সদস্য গ্রেফতার

রাখাল বিশ্বাস

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859