ময়মনসিংহে সাগর হত্যার আসামি টিটু গ্রেফতার
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিদোয়ান হাসান সাগর হত্যার অন্যতম আসামী রাহাত হোসেন টিটু গ্রেফতার।
গত ১৯/০৭/২০২৪ খ্রিঃ তারিখ সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলায় কোটা বিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকে দমন করার জন্য অস্ত্রগুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ ধাওয়া করিয়া মামলার ঘটনাস্থলে ডিসিষ্ট রিদোয়ান হাসান সাগর (২২)কে এলোপাথারী গুলি ও দেশীয় অস্ত্রধারা গুরুতর জখম করে হত্যা করে।
উক্ত ঘটনায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৯, তারিখ-১৮/০৯/২০২৪ ইং, ধারা-৩০২/১০৯/৩৪ পেনাল কোড রুজু হয়। ঘটনার পর হইতে উক্ত আসামীরা আত্মগোপন করিয়া থাকে।
পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সহিদুল ইসলাম পিপিএম অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে ইং ১৫/১০/২০২৪ তারিখ ১৫.৪৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন আনঞ্জুমান ঈদগাঁ মাঠের পিছনে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয়ের সামনে রাস্তা হইতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
জেলা গোয়েন্দা শাখা/ময়মনসিংহ