রোববার ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

দুর্জয় বাংলা || Durjoy Bangla

নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মনির গ্রেফতার

প্রকাশিত: ২২:১৯, ১৮ অক্টোবর ২০২৪

নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মনির গ্রেফতার

এজিএম (সহকারী মহাব্যবস্থাপক) মনির হোসেন। ছবি: সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টা পল্লী বিদ্যুত সমিতির এজিএম (সহকারী মহাব্যবস্থাপক) মনির হোসেনকে গ্রেফতার করেছে নেত্রকোনা জেলা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে জেলা গোয়েন্দা ও থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর শুক্রবার (১৮ অক্টোবর) তাকে ঢাকা খিলক্ষেত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান।

এর আগে গতকাল সকাল পৌনে নয়টার দিকে এজিএম মনির হোসেনকে সেনাবাহিনী আটক করে থানায় নিয়ে যায়। এর কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়।

নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম (মহাব্যবস্থাপক) প্রকৌশলী মাসুম আহমেদ স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘বারহাট্টার এজিএম মনির হোসেনকে ঢাকার খিলক্ষেত থানায় দায়ের করা একটি মামলায় পুলিশ আটক করেছে বলে শুনেছি, তবে নিশ্চিত নই। পুলিশ তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে জানানোর পর তিনি বলেন, এটা যদি হয়ে থাকে তাহলে ঘটনা যা শুনেছি সেটা সত্য। যেহেতু মামলা হয়েছে এখানে আমাদের কিছু বলার নেই। আইন তার নিজ গতিতে চলবে।

এ বছরের শুরু থেকে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ, অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করে আসছিলেন। আন্দোলনে জড়িত থাকায় গত বুধবার বারহাট্টা পল্লী বিদ্যুতের এজিএম মনির হোসেনসহ সারা দেশের ২০ জন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনার প্রতি অবজ্ঞা ও দপ্তর পরিপন্থী কাজের অভিযোগ আনা হয়।

গতকাল (১৭ অক্টোবর) পল্লী বিদ্যুৎ সমিতির ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা এবং চাকরি থেকে স্থায়ী বরখাস্তের প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছিল নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় সাড়ে ৬০০ কর্মকর্তা-কর্মচারী। এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে চেয়ারম্যানের অপসারণ ও মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছিল ‘পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্যবিরোধী আন্দোলন’। 

এ সময় ‘কমপ্লিট শাটডাউন’ দিয়েছিলেন তারা। এতে করে নেত্রকোণা জেলায় সকাল সাড়ে ১০টা থেকে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েছিলেন নেত্রকোণা পল্লী বিদ্যুতের প্রায় পাঁচ লাখ গ্রাহক।

এর আগে চলতি বছরের শুরুতে আরইবি-পবিস (পল্লী বিদ্যুৎ সমিতি) একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ সব চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে তারা আন্দোলন শুরু করে। ওই সময় তারা মে মাসে পাঁচ দিন এবং জুলাই মাসে ১০ দিন কর্মবিরতি পালন করেছিল।

নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, মনির হোসেনের বিরুদ্ধে মামলা থাকায় গতকাল রাত ১০টার দিকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আজ শুক্রবার(১৮) খিলক্ষেত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ লুটপাটের তুলনায় বাঁধ নির্মাণের খরচ ধুলার সমান: ফারুক-ই-আজম

এ কে এম আব্দুল্লাহ

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859