শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

নেত্রকোনায় রিয়াদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ১৬:০৫, ১৯ নভেম্বর ২০২৪

নেত্রকোনায় রিয়াদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নেত্রকোনায় রিয়াদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নেত্রকোনায় চাঞ্চল্যকর খায়রুল ইসলাম রিয়াদ হত্যা মামলার প্রধান আসামী নাজমুল হক রাকেলকে (২৩) ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ। 

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামের মোঃ আব্দুস সালামের সাথে তারই প্রতিবেশী আব্দুস সাত্তারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। 

এদিকে বামনীকোনা গ্রামের আব্দুল মোতালেবের পুত্র খায়রুল ইসলাম রিয়াদ ঘটনার আগের দিন তার ফুফীর বাড়ী লাইটে বেড়াতে যায়। গত ১৯ মে দুপুর ১২টার দিকে আব্দুস সালামের পুত্র নাজমুল হক রাকেলের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জ্বিত গয়ে আব্দুস সাত্তারের পুত্র আজহারুল ইসলামের উপর হামলা চালায়। 

এ সময় তার মামাতো ভাই রিয়াদ ফুফাতো ভাই আজহারুলকে বাচাঁতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে  নাজমুল হক রাকেলসহ ৫ জনকে আসামী করে ২০ মে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই আসামীরা পলাতক ছিলেন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রধান আসামী রাকেলের অবস্থান সনাক্ত করে। 

পরে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ এর নির্দেশে এস আই হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম ১৮ নভেম্বর সোমবার রাতে ময়মনসিংহ কতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় চড়পাড়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে রিয়াদ হত্যা মামলার প্রধান আসামী নাজমুল হক রাকেলকে গ্রেফতার করে। 

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ  কাজী শাহ্ নেওয়াজ এর সাথে কথা বললে তিনি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটনের জন্য গ্রেফতারকৃত আসামী রাকেলকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে। 

আরও পড়ুনঃ দুর্গাপুরে সাংবাদিক কাজলের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

এ কে এম আব্দুল্লাহ

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859