শনিবার ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ময়মনসিংহে আদালতের নিষেধাজ্ঞা সত্বেও বহুতল ভবন নির্মাণের অভিযোগ

শিবলী সাদিক খান, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৮, ৫ মে ২০২৩

ময়মনসিংহে আদালতের নিষেধাজ্ঞা সত্বেও বহুতল ভবন নির্মাণের অভিযোগ

ময়মনসিংহে আদালতের নিষেধাজ্ঞা সত্বেও বহুতল ভবন নির্মাণের অভিযোগ

ময়মনসিংহ নগরীর বড় বাজারে পুরাতন কারুকার্য পূর্ণ সুন্দর একটি বাড়ি। ময়মনসিংহ শহরস্থ ৩/১ ও ৩নং হোল্ডিং বড় বাজার আনন্দ মোহন এ্যাভিনিউ রোড ৪১.২৮ শতাংশ ভূমির মধ্যে বহু পুরাতন স্থাপিত ঘর-বাড়ী ভাঙ্গিয়া নতুন বহুতল ভবন নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। 

যে বাড়িটি ছিল রাজ প্রাসাদের মতো। সেই বাড়িটিতে ছিলনা কোন মন্দির তবুও মন্দিরের নাম ধারণ করে বহুতল ভবন নির্মাণ কাজ করে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। আদালতের নিষেধাজ্ঞা না মেনে তারা পুরাতন কারুকার্য পূর্ণ সুন্দর বাড়িটি ভেঙ্গে ইট, সুরকিসহ মালামাল লুটপাট করে নিয়ে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন বুনেছে একটি চক্র। 

এমন অভিযোগ পাওয়ার পর সরেজমিনে গিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও কিছু স্থানীয় লোকজনের সাক্ষাৎকারে জানা গেছে, এরা ভূমিদস্যু, পুরাতন বাড়িটির ভিতরে যে সকল লোকজনের বসবাস মনে হয় এরা ময়মনসিংহের স্থানীয় কোন লোকজন নয়। এরা বহিরাগত লোক কেউ বলছে এরা আমাদের দেশরই না। কিন্তু ভিতরে ঢুকে সাক্ষাৎকার নিলে তারা বলে আমরা সিলেট থেকে এসেছি। 

এ দিকে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও সিসি ক্যামেরা বসিয়ে রাতের অন্ধকারে বহুতল ভবন এর কাজ চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।  

অর্পিত সম্পত্তি প্রত্যয়ন ট্রাইবুনাল আদালতে দায়েরকৃত ৭২৬৬/১৩ অর্পিত মোকাদ্দমার একজন আমমোক্তার নামা বাদী ময়মনসিংহ নগরীর ৯২/এফ, বাঘমারা এলাকার মৃত কাসেম আলীর পুত্র হাসমত আলী।

এ বিষয়ে বাদী হাসমত আলী বলেন, দীর্ঘ ১১ বছর  যাবৎ উক্ত মোকাদ্দমা পরিচালনা করিয়া আসছি। আমার দায়ের করা মোকাদ্দমা চলমান অবস্থায় মোকাদ্দমার তফসিল বর্ণিত ভূমিতে অবৈধ লীজ ধারীগণ লীজ কর্তৃপক্ষের অনুমতিহীন অর্পিত নালিশী ভূমিতে ময়মনসিংহ শহরস্থ ৩/১ ও ৩নং হোল্ডিং বড় বাজার আনন্দ মোহন এ্যাভিনিউ রোড ৪১২৮ শতাংশ ভূমির মধ্যে আমাদের বহু পুরাতন স্থাপিত ঘর-বাড়ী ভাঙ্গিয়া নতুন বহুতল ভবন নির্মাণ কাজ করিতেছে।

উক্ত বিষয় নিয়ে আমি ২৮/০২/২০২৩ তারিখ ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিল করি। সাথে সাথে ০২/০৩/২০২৩ তারিখ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি (জিডি) সাধারণ ডায়েরি করি। যার জিডি নং ২৮৩। 

বাদী হাসমত আলী আরো বলেন, আমি আদালতে নিষেধাজ্ঞার দরখাস্ত দাখিল করিলে বাদী/বিবাদীর উকিলের মাধ্যমে যুক্তিতর্ক শুনাইলে আদালত উক্ত মোকদ্দমায় সকল দিক বিবেচনা করে ০৯/০৩/২০২৩ তারিখ মোকদ্দমায় চলমান অবস্থায় সকল প্রকার নির্মাণ কাজ বন্ধ করার জন্য অর্ন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হয়। সদর এসিল্যান্ড এর নেতৃত্বে  ভ্রাম্যমান আদালতের একটি টিম নির্মাণকারীদের সতর্ক করেছেন বলে সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসব

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859