রোববার ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

রাজারহাটে গৃহবধুকে যৌতুকের দাবীতে নির্যাতন

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহের অভিযোগ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৫৯, ২৩ মে ২০২৩

আপডেট: ২০:১৭, ২৩ মে ২০২৩

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহের অভিযোগ

 প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহের অভিযোগ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউপির বৈদ্যর বাজার ভাটিগ্রামের এক গৃহবধুকে যৌতুকের দাবীতে অমানবিক নির্যাতন ও প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজারহার সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার চাকিপশার ইউপির অর্জুন মিশ্র(কার্জ্জী ভিলা)গ্রামের প্রভাষক অনাথ বন্ধু রায় কার্জ্জীর পুত্র শুভ্র রায় কার্জ্জীর সঙ্গে ছিনাই ইউপির বৈদ্যর বাজার ভাটিগ্রামের মৃতঃ সুভাষ চন্দ্র রায় এর কন্যা শিপ্রা রায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম চলে আসছিল।এরই সুবাদে শুভ্রর পরিবারের সম্মতিতে কোর্ট নোটারী পাবলিক ও হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী তাদের বিয়ের সকল কার্যত্রুম সম্পন্ন হয়।বিয়ের পর তারা সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজ এলাকার বাসা ভাড়া নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিল। হঠাৎ করে আমার শশুর-শাশুরী ও পরিবারের অন্য সদস্যরা ঘুরতে এসে  ৫ লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণ  যৌতুক দাবী করে। আমি দিতে অস্বীকৃতি জানালে তারা সকলে মানসিক ও শারীরিক অত্যাচার করে এক পর্যায়ে পাশন্ড স্বামী শুভ্র ও তার পরিবারের সদস্যরা লাঠি ও রট  দিয়ে বিভিন্ন জায়গায়  রক্তাক্ত যখম করে তারা গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাটে পালিয়ে যায়। পরে রক্তাক্ত যখম অবস্থায় স্থানীয় লোকজন গৃহবধূকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ শিপ্রা রায় বাদী হয়ে স্বামী শুভ্র রায় কার্জ্জী (২৮) কে প্রধান আসামী করে নাম উল্লেখপূর্বক সৌরভ রায় কার্জ্জী  (২২), রত্না রাণী তমা (৩০), অনাথ বন্ধু রায় কার্জ্জীর (৫২), শোভা রাণী রায়(৪৫),নীহার রায় রঞ্জন সম্রাট(৩৩) কে আসামী করে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধারা ১১(গ) ধারায় মামলা করা হয়।

অপরদিকে মামলা চলাকালীন অবস্থায় নির্যাতিত গৃহবধূর স্বামী শুভ্র রায় কার্জ্জী আদালতের রায়কে হেয় করে ও আদালত অবমাননা করে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই পীরগাছা থানার ইটা কুমারী ইউপির নরসিংহ গ্রামের বিশ্ব রায়ের কন্যা বেলী রাণী (ডলি) কে গত ৩ মে ২০২৩ইং রাতে গোপনে ২য় বিয়ে করেন।

নির্যাতিত গৃহবধূর স্বামী অভিযুক্ত শুভ্র রায় কাজ্জীর সঙ্গে যোগাযোগ করা হলে,তিনি এ বিষয়ে কোন কথা না বলে বরং এ প্রতিনিধিকে এই বলে হুমকি ধামকি দেয় "যদি এ বিষয়ে কোন সংবাদ পরিবেশন করা হয় তবে দেখে নেয়া হবে"।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা-হিল জামান বলেন,আমাদের কাছে মামলা সংক্রান্ত কোনো কাগজপত্র আসেনি,কাগজপত্র পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো : নূর আলম বলেন ৬ জনের মধ্যে ২জন কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বর্তমান মামলাটি নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে বিচারধীন চলছে।

উল্লেখ্য,মামলা দায়েরে করার পর থেকেই অভিযুক্তর পরিবার থেকে বাদী পক্ষকে বিভিন্নভাবে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে।

আরও পড়ুন: বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859