রোববার ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ভুল চিকিৎসায় রামগঞ্জে মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ১৬:১৮, ৯ জুলাই ২০২৩

আপডেট: ০৭:৪২, ১৯ জুলাই ২০২৩

ভুল চিকিৎসায় রামগঞ্জে মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

ভুল চিকিৎসায় রামগঞ্জে মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জে আল ফারুক প্রাইভেট হসপিটালের গাফিলতি ও চিকিৎসকের ভুল চিকিৎসায় নাজমা খাতুন (৩৫) নামের এক প্রসূতি ও নবজাতক কন্যা শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি ডাক্তারের ভুল চিকিৎসার কারণে তাদের মৃত্য হয়েছে। নাজমা খাতুন রামগঞ্জ পৌর জগৎপুর গ্রামের কোয়াজি বাড়ির প্রবাসী আসাদ উল্যার স্ত্রী ও তিন সন্তানের জননী।

এ ঘটনায় সোমবার রাতে নিহতের স্বজনরা হসপিটাল ঘেরাও করে চিকিৎসক ফারজানা তালুকদার ন্যান্সির শাস্তি দাবি করেন।নাজমা খাতুনের বড় মেয়ে জ্যোতি আক্তার (যুথি) জানান, গত ৩০ জুন তার মা নাজমা খাতুন রামগঞ্জ আল ফারুক হসপিটালের চিকিৎসক ফারজানা তালুকদার ন্যান্সির কাছে নিয়মিত চেকআপ করাতে আসেন।

এ সময় তিনি চিকিৎসককে তার স্বাস্থ্যগত সমস্যার কথা জানালে ন্যান্সি ইনজেকশন দিয়ে ব্যথা কমিয়ে দেয়ার পর শারিরীক সমস্যা আরও বাড়তে থাকে। চলতি মাসের ২ তারিখে তীব্র ব্যাথা নিয়ে আবারও হসপিটালে আসলে ঐ চিকিৎসক তাকে দ্বিতীয়বারের মতো ইনজেকশন দিয়ে বাসায় চলে যেতে বলেন। তিন তারিখেও আমার মা হসপিটালে আসলে চিকিৎসক জানান, কোনো সমস্যা নাই।

পরদিন থেকে গর্ভের বাচ্চার নড়াচড়া না হওয়ায় আমরা চতুর্থবারের মতো মাকে হসপিটালে আনলে চিকিৎসক জানান, বাচ্চার হার্টবিট নেই-বাচ্চা গর্ভে মারা গেছে। দ্রুত সিজার করিয়ে আমার মায়ের শারিরীক অবস্থা বেশি ভালো না বলে ঢাকায় নিয়ে যেতে বলে।

উপায়ন্তর না দেখে আমার মাকে ঢাকার আদ্ব-দ্বীন মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক জানান, নাজমা খাতুন ভুল চিকিৎসকের শিকার হয়েছেন। প্রায় ১২/১৩ দিন সেখানে চিকিৎসা করিয়ে লাখ লাখ টাকা খরচ করলেও মাকে বাঁচাতে পারিনি। আমরা উক্ত চিকিৎসকের শাস্তি দাবি করছি। এখন তারা আমাদের টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দিতে চাপ প্রয়োগ করছে।

নাজমা খাতুনের ঝা মীনা বেগম জানান, মাত্র ৫/৭ মিনিটে আমার ঝা’এর সিজার করেই তাড়াহুড়ো উক্ত চিকিৎসক ঢাকায় নিয়ে যেতে বলেন। আমরা ঢাকায় নিয়ে গেলে ঐখানকার চিকিৎসক জানান, নাজমা খাতুন ভুল চিকিৎসার শিকার হয়েছেন। সোমবার সকালে আমার ঝা আদ্ব-দ্বীন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আমরা মরদেহ নিয়ে রামগঞ্জে আসতে সন্ধা হয়ে যায়। খবর পেয়ে আমাদের আত্মীয়- স্বজনরা হসপিটাল ঘেরাও করে উক্ত চিকিৎসকের শাস্তি দাবি করেন। স্থানীয় লোকজন অভিযোগ করেন, রামগঞ্জ উপজেলার বেশিরভাগ প্রাইভেট হসপিটালে বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করলেও অধিকাংশ চিকিৎসকের কোনো কাগজপত্র নেই। এ ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি করা প্রয়োজন।

সোমবার অভিযুক্ত চিকিৎসক ফারজানা তালুকদার ন্যান্সির ব্যক্তিগত মোবাইল নম্বরে বার বার কল দেয়া হলেও বন্ধ পাওয়া যায়। আজ মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে উনার ব্যক্তিগত আরেকটি মোবাইল নম্বর সংগ্রহ করে কল দিলে তিনি জানান, সাংবাদিকদের সাথে এ ব্যপারে কথার বলার প্রয়োজন নাই। যাদের সাথে কথা বলার দরকার তাদের সাথে কথা হয়েছে।

হসপিটাল মালিক আল ফারুক জানান, আপনারা তো অনেকেই নিউজ করেছেন- ফেসবুকে ভাইরাল করেছেন। অন্য কোনো হসপিটাল মনে হয় এমন চিকিৎসা করেন না। সব ভুল আমাদেরই, এখন আর কি করা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুনময় পোদ্দার মোবাইলে প্রথমে বিষয়টি না জানার কথা বললেও পরে জানান, শুনেছি আমি হালকা হালকা, আচ্ছা আমি খোঁজ নিই। আমি ঢাকার বাহিরে আছি-তো। পুরো বিষয়টি বলতে পারবো না।

আরও পড়ুন: চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ বিক্রি ও টাকা আত্মসাতের অভিযোগ

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859