মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

তিন বছরেও শেষ হয়নি প্রধানমন্ত্রীর অর্থায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঘর

প্রকাশিত: ১৪:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০২৩

তিন বছরেও শেষ হয়নি প্রধানমন্ত্রীর অর্থায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঘর

তিন বছরেও শেষ হয়নি প্রধানমন্ত্রীর অর্থায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঘর

নির্দিষ্ট সময় সীমার মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার কথা থাকলেও শেরপুরের ঝিনাইগাতীতে তিন বছরেও শেষ হয়নি প্রধান মন্ত্রীর অর্থায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের ঘরের কাজ। ভুক্তভোগীরা এ নিয়ে গত তিন বছরে বারংবার উপজেলা প্রশাসনকে জানালেও স্থানীয় প্রশাসন পারেনি কোনো সমাধানে পৌছাতে। নিতে পারেনি কোন উদ্যোগ-ফলে বিপাকে পরেছেন ঘরপ্রাপ্ত হত-দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবারগুলো।

খোঁজ নিয়ে জানা গেছে, পার্বত্য অঞ্চল ব্যতিত দেশের সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়েনর জন্য প্রধানমন্ত্রীর নির্বাহী সেল কর্তৃক অর্থায়নে  ২০১৯-২০-২১ অর্থ বছরে গৃহহীন, দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে গৃহ নির্মাণ প্রকল্প হাতে নেয়া হয়।  এরই অংশ হিসেবে ২০২০ সালে শেরপুরে ঝিনাইগাতী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহহীন, দুঃস্থ ও অসহায় বেশ কিছু পরিবারের মাঝে বরাদ্দ দেয়া হয় সেমি পাকা ঘর। সরকার কর্তৃক সে সময় প্রতিটি ঘরের বরাদ্দ ছিল ১লক্ষ ৭০হাজার টাকা।

উপজেলা প্রশাসন ঘরগুলো নির্মাণের কাজ দেন,উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি.নবেশ খকশীকে। সেই সাথে ওই আদিবাসী নেতাকে ঘর নির্মাণের সমুদয় অর্থও বুঝিয়ে দেয় উপজেলা প্রশাসন।কিন্তু প্রায় তিন বছর গত হলেও এখনও শেষ হয়নি ৮টি ঘরের কাজ।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঘরগুলোর ফ্লোর ঢালাই, বাথরুম, জানালা, দরজা সহ কোন কোন ঘরের প্লাস্টারেরও কোন কাজ করা হয়নি।

উপজেলার নয়া রাংটিয়া গ্রামের রিতা মনি কোচ, হিন্দু পাড়ার রঞ্জন চন্দ্র বর্মণ,ডেফলাই গ্রামের তৃষ্ণা দিও, ধানশাইল চকপাড়া গ্রামের সমলা মর্ং সহ অন্যান্যরা জানান, ঘরের অর্ধেক কাজ শেষ হতে না হতেই বন্ধ করে দেন গৃহ নির্মাণ কাজ। এরপর থেকে আমরা উপজেলা প্রশাসন ও আদিবাসী নেতার পিছে ঘুরে আজ পর্যন্ত কোন ফল পাচ্ছিনা। 

অপরদিকে উপজেলা প্রশাসন বা ওই আদিবাসী নেতাও এখন আমাদের কথার কোন পাত্তা দিচ্ছেনা। এখন আমরা অসমাপ্ত ঘরে না পারছি থাকতে, না পারছি বাকী কাজ সম্পন্ন করতে। তাই আমরা এখন মানবেতর ভাবে জীবন যাপন করতে বাধ্য হচ্ছি। অপরদিকে প্রধানমন্ত্রীর দেয়া এই প্রকল্প নিয়ে এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এ ব্যাপারে উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকশী’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,প্রতিটি ঘরের কাজে আমার ২৭হাজার টাকা লোকসান হওয়াতে কাজটি করতে দেরী হচ্ছে।শ্রীঘ্রই আমি ব্র্যাক থেকে লোন নিয়ে বাকী কাজ সম্পন্ন করে দিবেন বলে জানান তিনি প্রতিনিধিকে। 

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ ফারুক আল মাসুদ জানান, “কাজটি আমার আমলের নয়। তারপরেও আমি ওই আদিবাসী নেতাকে অল্প সময়ের মধ্যে অসমাপ্ত ঘরগুলোর কাজ সম্পন্ন করে দিতে নির্দেশ দিয়েছি”।

এলাকার সচেতন মহল বলছেন, প্রধানমন্ত্রীর নির্বাহী সেল কর্তৃক অর্থায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঘরের কাজ সম্পন্ন করতে তিন বছর সময় লাগতে পারেনা।আদিবাসী নেতা এই হত-দরিদ্র পরিবারগুলোর সাথে করছেন প্রতারণা। সুষ্ট তদন্ত হলেই থলের  বিড়াল বেড়িয়ে আসবে।এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

আরও পড়ুন: আজ জাতীয় কন্যাশিশু দিবস

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859