বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

আবারো মাটি কাটছেন টঙ্গিবাড়ীর সেই ইউপি সদস্য আকলেছ

প্রকাশিত: ২০:৩৯, ২৫ অক্টোবর ২০২৩

আবারো মাটি কাটছেন টঙ্গিবাড়ীর সেই ইউপি সদস্য আকলেছ

ইউপি সদস্য আকলেস সর্দার

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রশাসনের ভেঙে দেওয়া পাইপ জোড়া লাগিয়ে রাতে আধারে আবারও অবাধে কৃষি জমির মাটি কাটে অপর কৃষি জমি ভরাট করেছেন উপজেলার আড়িয়ল ইউনিয়ন পরিষদের ৪নং ইউপি সদস্য আকলেস সর্দার। বিগত প্রায় ২ মাস যাবৎ সে উপজেলার আপরকাঠি, ফজুশাঁ ও নিতিরা এলাকায় একাধিক মাটি কাটার ড্রেজার বসিয়ে অবাধে কৃষি জমি কর্তন ও ভরাট করে আসছে। 

ইতিমধ্যে ফজুশাঁ খালে বাঁশের বেড়া দিয়ে  পানি প্রবাহ বন্ধ করে দিয়ে খাল ভরাট করছেন এবং ফজুশাঁ বাজার সংলগ্ন রাস্তার উপরে স্পিড বেকার তৈরি করে পাশের অপর কৃষি জমি ভরাট করছেন। এনিয়ে গত ২২ অক্টোবর বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে আলমেস সর্দারের ড্রেজার পাইপ একাধিক স্থানে ভেঙ্গে দেয় টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসন। কিন্তু ভেঙ্গে দেওয়া ড্রেজার পাইপ জোড়া দিয়ে ২৪ অক্টোবর রাত হতে সে পুনরায় ভরাট কাজ চালাচ্ছেন। 

স্থানীয়দের সাংবাদিকরা মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সরেজমিনে ভরাট স্থলে গেলে সাংবাদিকদের দেখে ড্রেজার মেশিন বন্ধ করে দিয়ে সটকে পরে আকলেসের ৪ ড্রেজার শ্রমিক।  এর আগে সংবাদ প্রকাশের জেরে আকলেস সর্দার সাংবাদিকদের  বলেন “আমি কিন্তু যাতে কসাই সাংবাদিকদের দেখে নিবো বলে হুমকি প্রদান করে।” 

জানা গেছে ইউপি সদস্য আকলেস সর্দার দীর্ঘদিন যাবৎ উপজেলার ফজুশাঁ বাজারে গরুর মাংস কেটে বিক্রি করে আসছে। বর্তমানেও ওই বাজারে তার গরুর মাংস কেটে বিক্রি করার ব্যবসা রয়েছে। বিভিন্ন অপকর্মে জড়িত এই আকলেস সর্দার অর্থের জোড়ে গত ইউপি নির্বাচনে ইউপি সদস্য  নির্বাচিত হন। ইউপি সদস্য হওয়ার পরে বেপরোয়া হয়ে উঠেন তিনি। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদির হাওলাদার অসুস্থ হয়ে নিজ ঢাকার বাড়িতে অবস্থান করার সুযোগে তিনি একাধিক অবৈধ মাটি খনন যন্ত্র ( ড্রেজার) তৈরি করে এবং ভাড়ায় এনে অবাধে ওই এলাকায় রমরমা মাটি কাটার ব্যবসা করছেন। এমনকি তার পাশের একাধিক ওয়ার্ড ইউপি সদস্যকে দিয়েও নিজে অংশীদারিত্বের ভিত্তিতে এ মাটি কাটার ব্যাবসা করাচ্ছেন।  

একদিকে প্রশাসনের ভেঙ্গে দেওয়া ড্রেজার পাইপ পুনরায় জোড়া দিয়ে কৃষি  জমি হতে মাটি কাটা অন্যদিকে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেওয়া নিয়ে ওই এলাকায় বেশ চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আকলেস সর্দার ইতিমধ্যে বসাউল্লাহ বিল হতে মাটি কেটে বসাউল্লাহ মসজিদের পিছনের বির্স্তিন কৃষি জমি ভরাট করছেন। বসাউল্লাহ মসজিদের পাশের খালের মধ্যে বেড়া দিয়ে পানি প্রবাহ বন্ধ করে তার একটি ড্রেজার ওই স্থানে মাটি ভরাট করছে। অপর একটি ড্রেজার দিয়ে উপজেলার ফজুশা বাজারের পাশের সরকারি রাস্তার উপরে  উঁচু স্পিড বেকার তৈরি করে পাশের অপর একটি কৃষি জমি ভরাট করছেন। এতে  ওই পথে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাছাড়া  পানি প্রবাহ বন্ধ করে দিয়ে খাল ভরাট করায় বিস্তীর্ণ কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে আলু আবাদ বিঘ্নিত হবে বলে সংশ্লিষ্ট চাষিরা জানিয়েছেন।  

এ ব্যাপারে অটো চালক শ্যামল বলেন,  রাস্তার উপর উঁচু করে স্পিড বেকার দেওয়ায় স্পিড বেকারের উপর দিয়ে গাড়ি চালাতে গিয়ে ঝাঁকুনির সৃষ্টি হচ্ছে। এতে যাত্রীরা প্রায় গালমন্দ করছে। কিন্তু আমরাতো আর ইচ্ছা করে ঝাঁকুনি দিচ্চিনা উঁচু স্পিডবেকার একটু গতি বাড়িয়ে গাড়ি না উঠালে উঠতে চায়না।   বেশি মালামাল ও যাত্রী নিয়ে আমরা আটো এই স্পিড বেকারের উপর দিয়ে তুলতে  পারিনা। তাছাড়া মাঝে মধ্যে স্পিড বেকারের জন্য অটো কাত হয়ে পরে ঘটছে দুর্ঘটনাও।

এ ব্যাপারে ওই এলাকার বৃদ্ধ এসহাক মহলদার বলেন, কৃষি জমির মাটি কেটে নির্বিচারে আমাদের এলাকায় কৃষি জমি ভরাট করছে একলাস মেম্বার। সে ফজুশাহ গ্রামের খালও ভরাট করে ফেলছেন এতে ওই এলাকার বিলের পানি নামতে পারবেনা ফলে আলু চাষ করতে সমস্যায় পরতে হবে আমাদের ।

স্থাণীয়রা বলেন , আকলেস মেম্বারের রয়েছে একাধিক মাটি কাটার ড্রেজার। আড়িয়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদির হাওলাদার অসুস্থ হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে পরিষদের অনেক মেম্বাররা। আকলেসের বেপরোয়া মাটি কাটার বাণিজ্য দেখে অন্যান্য আরো কয়েকজন মেম্বার মাটি কাটার  ড্রেজার তৈরি শুরু করেছে।

এ ব্যাপারে আকলেস সর্দারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ওই সমস্ত ড্রেজার তার না বলে জানান। এ  সময় আপনার না হলে আপনিতো ওই এলাকার ইউপি সদস্য ড্রেজারগুলো কার আপনার জানার কথা এমোন প্রশ্নের জবাবে তিনি বলেন, ড্রেজারগুলো শ্রীনগর উপজেলার এক লোকের ওই লোকের নাম জানতে চাইলে তিনি ড্রেজারের মালিকের নাম জানেন না বলে বিষয়টি এড়িয়ে যান।

এ ব্যাপারে আড়িয়ল ভূমি অফিসের তহশিলদার আবু সালেক বলেন, বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন স্যারকে অবহিত করে এ ব্যাপারে ব্যবস্থা নিবো। এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা  মু. রাশেদুজ্জামান বলেন, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখবো।

আরও পড়ুন: নেত্রকোনা-৩ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি?

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859