বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

লৌহজংয়ে ড্রেজার বসিয়ে চলছে কৃষি জমি ভরাট বানিজ্য

প্রকাশিত: ২১:৩৬, ৩০ অক্টোবর ২০২৩

লৌহজংয়ে ড্রেজার বসিয়ে চলছে কৃষি জমি ভরাট বানিজ্য

লৌহজংয়ে ড্রেজার বসিয়ে চলছে কৃষি জমি ভরাট বানিজ্য

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ফুলকচি গ্রামে আবাধে কৃষি জমির মাটি কেটে অপর কৃষি জমি ভরাট চলছে। ফুলকচি গ্রামের অহিদ নিজের খণন যন্ত্র (ড্রেজার) দিয়ে বর্ষা শুরু মৌসুম হতেই কৃষি জমির মাটি কেটে অপর একাধিক কৃষি জমি ভরাট করছেন। খিদিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বাবু বেপারী ফুলকচি বিলের কৃষি জমি ও পুকুরের মাটি বিক্রি করছেন । তার জমিতে চলছে বর্তমানে দুটি ড্রেজার । এই দুটি ড্রেজার বসিয়ে চলছে কৃষি জমি ভরাট বানিজ্য। 

সরেজমিনে গিয়ে দেখা যায় ওহিদ ড্রেজার দিয়ে বাবু মেম্বার এর কৃষি জমি হতে মাটি এনে ফুলকচি গ্রামের আবুল সেখের কৃষি  জমি ভরাট করছেন। ওই বালুর সাথে আসা ঘোলাটে পানি ছাড়া হচ্ছে একই গ্রামের রুহুল আমিন বেপারীর  পুকুরে। এতে তার পুকুরের মাছ ক্ষতিগ্রস্থ হচ্ছে। 

এ ব্যাপারে রুহুল আমিন বেপারী বলেন, অহিদ ড্রেজার দিয়ে বাবু মেম্বারের জমি হতে মাটি এনে  আবুল সেখের জমি ভরাট করছেন। অহিদ ড্রেজারের বালির সাথে আসা ঘোলা পানি আমার পুকুরে দিচ্ছে এতে আমার মাছ মরে যাচ্ছে। আমি বিষয়টি চেয়ারম্যানকে জানিয়েছি। সে আমাকে বিষয়টি ইউএনও স্যারকে জানাতে বলছে। 

স্থানীয়রা বলেন, বর্ষা আসার পর হতেই অহিদ ড্রেজার দিয়ে কৃষি জমির মাটি কেটে ফুলকচি ও তার আশে পাশের গ্রামের বেশ কিছু কৃষি জমি ভরাট করছেন।  বর্তমানে আমাদের জমিগুলো শুকিয়ে আসছে আমরা আবাদ করার জন্য প্রস্তুতি নিচ্ছি এর মধ্যে অহিদ আমাদের জমিতে ড্রেজারের বালুর সাথে আসা পানি ফেলছে। ফলে আমাদের জমিগুলো শুকাচ্ছেনা। আমরা সঠিক সময়ে আলু আবাদ করতে পারবো না। তারা বলেন অহিদের সাথে মাটি কাটায় জড়িত রয়েছেন হুগলি গ্রামে সোরহাব। 

এ ব্যাপারে ড্রেজার মালিক অহিদ  ড্রেজারটি তার স্বীকার করে বলেন, কেউ মাটি কাটতে বললে আমি আমার মাটি কাটার ড্রেজার দিয়ে মাটি কেটে দেই।  কৃষি জমির মাটি কাটা নিষেধ বিষয়টি আপনার জানা আছে কিনা এমন প্রশ্নের জবাবে সে বলে আমি একটা পুকুর থেকে মাটি কেটে আরেকটা পুকুর ভরাট করছি। 

এ ব্যাপারে ওই ভরাটকৃত জমির মালিক আবুল শেখের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার বোন পরিচয় দিয়ে এক ভদ্রমহিলা বলেন আবুল শেখ বাসায় নেই সে দূরে আছে।  এ ব্যাপারে জানতে মাটি বিক্রেতা সাবেক ইউপি সদস্য বাবু বেপারীর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও সে ফোন রিসিভ করেনি। 

খিদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, রুহুল আমিন বেপারী আমাকে জানাইছে তার পুকুরে অহিদ ড্রেজারের ঘোলা পানি দেওয়াতে তার মাছ মরে যাচ্ছে আমি তাকে বিষয়টি ইউএনও স্যারকে জানাতে বলছি। এ ব্যাপারে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, এখনো আমার কাছে কেউ অভিযোগ দেয়নি । বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন: গৌরীপুরে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থী খুন

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859