মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

সিংগাইরে বউয়ের হাতে শাশুড়ি খুন

প্রকাশিত: ১১:২৭, ১১ জানুয়ারি ২০২৪

সিংগাইরে বউয়ের হাতে শাশুড়ি খুন

সিংগাইরে বউয়ের হাতে শাশুড়ি খুন

মানিকগঞ্জের সিংগাইরে পরকীয়ার জেরে শাশুড়ি তহুরা বেগমকে (৫৫) খুন করার অভিযোগ উঠেছে পুত্রবধূ আয়রিন আক্তারের (১৯) বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন শ্বশুর। অভিযুক্ত পুত্রবধূ আয়রিন আক্তারকে (১৯) আটক করেছে সিংগাইর থানা পুলিশ।

বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. জিয়ারুল ইসলাম।

এর আগে মঙ্গলবার (৯ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার জামসা ইউনিয়নের মাটিকাটা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত তহুরা বেগম (৫৫) ওই গ্রামের সোনামুদ্দিন বিশ্বাসের স্ত্রী।আয়রিন আক্তার প্রবাসী রাছেল বিশ্বাসের স্ত্রী। ছুটি শেষে গত ৯ দিন আগে তার স্বামী প্রবাসে গিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র আড়াই মাস আগে নিহত তহুরা বেগমের ছেলে রাসেল বিশ্বাসের সঙ্গে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা গ্রামের আয়রিন আক্তারের বিয়ে হয়। ৯ দিন আগে ছেলে বিদেশে গেছেন।

মঙ্গলবার রাতে শ্বশুর ঘুমিয়ে যাওয়ার পর শাশুড়ি ও ছেলের বউ ঘরে বসে টিভি দেখছিলেন। পারিবারিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাশুড়িকে টর্চ লাইট দিয়ে মাথায় আঘাত করেন পুত্রবধূ আইরিন। এরপর চিৎকার দিলে মুখ কাপড় দিয়ে চেপে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তার হাত, মুখ, মাথা ও গলায় জখম হয়। মৃত্যু নিশ্চিত করার পর পুত্রবধূ লাশ ঘর থেকে টেনে বের করে বারান্দার শৌচাগারে নিয়ে আসে।

সেখানে রক্তমাখা কাপড় পরিবর্তন করে লাশ গুম করার উদ্দেশে টেনে ঘরের বাইরে বের করা হয়। এ সময় শ্বশুরের ঘুম ভেঙে গেলে তিনি টের পান। এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে। মুখে জখম হওয়ার পর জোর করে ছুরি ছিনিয়ে নেন শ্বশুর সোনামুদ্দিন। পরে তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুত্রবধূকে আটক করে।

স্থানীয়রা আরো জানায়, আইরিন আক্তার এবছর এইচএসসি পাস করেছেন। তিনি যে কলেজে পড়ালেখা করেন, সেই কলেজের এক শিক্ষকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সে শিক্ষক গতরাতে আইরিনের শ্বশুর বাড়িতে আসলে তার শাশুড়ি দেখে ফেলে। সে কারণেই এই হত্যার ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা মনে করছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। অভিযুক্ত আয়রিন আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859