মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

উপজেলা চেয়ারম্যান প্রার্থীতা ঘোষনায় হুমকির অভিযোগ

প্রকাশিত: ১৬:২২, ২০ মার্চ ২০২৪

উপজেলা চেয়ারম্যান প্রার্থীতা ঘোষনায় হুমকির অভিযোগ

উপজেলা চেয়ারম্যান প্রার্থীতা ঘোষনায় হুমকির অভিযোগ

নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের প্রার্থীতা ঘোষনার পর থেকে মিথ্যা হয়রানীমুলক বক্তব্য, উস্কানী, অপপ্রচার ও নানা ধরনের হুমকী দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন, দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি)। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানিয়েছেন তিনি।

পৌরশহরের বিরিশিরি এলাকায় তার বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একজন আওয়ামী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। উত্তর ময়মনসিংহের সিংহপুরুষ, তিন বারের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদার আমার মামা, দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের প্রায় ১৫বছরের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সফল উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম সাইদুল হোসেন আকঞ্জি আমার চাচা।

আমি বিগত দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে জনগনের বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি দায়িত্বে থাকাকালীন জনগনের সেবায় সব সময়ই নিজেকে বিলিয়ে দিয়েছি। করোনা মহামারী থেকে শুরু করে, সরকারি সহায়তার পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা করে আসছি। আমার জন্য সরকারি বরাদ্দকৃত সম্মানী টুকুও গরীব দুঃখিদের মাঝে বিলিয়ে দিয়েছি। এছাড়াও দুঃস্থ্য ও অসহায় রোগীদের চিকিৎসা, কন্যাদায়গ্রস্থ্য পিতাকে আর্থিক সহায়তা, বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ, শীতার্থদের মাঝে কম্বল বিরতণ, ঈদ, পুজা ও বড়দিনে বস্ত্র বিতরণ সহ আমার সাধ্যমত সহায়তা করে যাচ্ছি।

এরই ধারাবাহিকতায়, আমি আমার দুর্গাপুর উপজেলার সকল শ্রেনী পেশার মানুষের পরামর্শে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে মাঠ পর্যায়ে গণসংযোগ শুরু করেছি। কিন্ত খুবই দুঃখের বিষয়, আমার প্রার্থীতা ঘোষনা দেয়ার পর থেকেই আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে একটি কু-চক্রী মহল, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, উস্কানী ও হয়রানীমুলক বক্তব্য সহ নানাবিধ হুমকী-ধমকী দিয়ে যাচ্ছে। এতে আমি ও আমার পরিবারের সদস্য, আমার সমর্থকদের সম্মানহানী ঘটছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেইসাথে আপনাদের মাধ্যমে, আমার এই সংবাদ সম্মেলন বিভিন্ন মিডিয়াতে প্রচার করে, মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশবাসীর কাছে তুলে ধরার অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুন: মুকুলে ছেয়ে গেছে ঠাকুরগাঁওয়ে লিচুর বাগান

কলি হাসান

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859