সোমবার ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

শেরপুর

প্রতিপক্ষের অস্ত্রের কোপে আহত কুড়া ব্যবসায়ী সমিতির সম্পাদক

প্রকাশিত: ১৭:২১, ১৮ এপ্রিল ২০২৪

প্রতিপক্ষের অস্ত্রের কোপে আহত কুড়া ব্যবসায়ী সমিতির সম্পাদক

আহত লুৎফর রহমান ওরফে সোহাগ তালুকদার। ছবি: সংগৃহীত

শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জের ধরে জেলা কুড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান ওরফে সোহাগ তালুকদার (৪২) কে কুপিয়ে আহত করেছে স্থানীয় প্রতিপক্ষ। ১৭ এপ্রিল বুধবার রাত ৯ টায় শহরের দীঘারপাড় এলাকায় ওই ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্বার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

অবস্থার অবনতি হলে রাত ১১ টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সোহাগ তালুকদার স্থানীয় আব্দুল আওয়াল মাস্টারের একমাত্র পুত্র এবং ৩ সন্তানের জনক।

এদিকে ঘটনার খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে আহত ব্যবসায়ী নেতা সোহাগ তালুকদারের গুরুতর অবস্থা দেখেন। তিনি ব্যবসায়ী সোহাগের স্বজন ও গন্যমান্যব্যাক্তিদের ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন ও জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেন।

জানা যায়, পৌরসভার কাউন্সিলর নির্বাচন ও আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত দীঘারপাড় মহল্লার সাবেক কাউন্সিলর আমির হোসেন বাদশা তালুকদার ও ফখরুল আলম ফখরুলের বিবদমান দু‘বলয়ে বিরোধ চলে আসছিল। ঈদুল ফিতরের আগে ঈদগাহ মাঠের  মেয়াদ উত্তীর্ন কমিটিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে এবং উভয় পক্ষে তা মামলা-মোকদ্দমায় গড়ায়। 

পরে জেলা পুলিশ ও থানা পুলিশের প্রচেষ্টায় একাধিক দফায় সমঝোতা বৈঠকের পর উভয় পক্ষ শান্তিপূর্ণ অবস্থানে থাকবে মর্মে থানায় মুচলেকা দেয় এবং পৃথক মাঠে ঈদের নামায আদায় করে। ওই অবস্থায় বুধবার রাত ৯ টার দিকে বাদশা তালুকদারের ভাতিজা সোহাগ তালুকদার দীঘারপাড় মধ্যপাড়া কলকল বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে স্থানীয় ফখরুল আলম ফখরুলের বাড়ির সামনের রাস্তায় পৌছলে ফখরুলের নেতৃত্বে তার সহযোগী ১০/১২ জন যুবক দেশীয় অস্ত্র চাপাতি, ক্ষুর, ডেগার ও লোহার রড নিয়ে তাকে থামিয়ে ঘেরাও করে ফেলে। ওইসময় তারা সোহাগ তালুকদারের মাথায়, হাতে, পায়ে ও পিঠে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে। ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

ঘটনার বিষয়ে সাবেক কাউন্সিলর বাদশা তালুকদার জানান,ঈদের আগের ঘটনা নিয়ে সমঝোতা বৈঠকের পর আমরা শান্তিপূর্ণ অবস্থানে থাকলেও আজ ফখরুলের নেতৃত্বে তার লোকজন হত্যার উদ্দেশ্যে আমার ভাতিজা ব্যবসায়ী নেতা সোহাগ তালুকদারকে কুপিয়েছে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি অভিযোগ করে বলেন,বার বার ঘটনা ঘটানোর পরও বিশেষ প্রভাবে থাকা ফখরুলদের বিরুদ্ধে মামলা হয় না। মামলা-হামলার শিকার হতে হয় আমাদের।  তিনি ওই ঘটনায় জড়িত ফখরুলসহ সকলকে গ্রেফতারের দাবি জানান। একই দাবি জানিয়ে জেলা কুড়া ব্যবসায়ী সমিতির সভাপতি উজ্জলুর রহমান উজ্জল,সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুসা মিয়া ওই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, ওই ঘটনা শুনার পর হাসপাতালে আহত সোহাগ তালুকদারকে দেখতে গিয়েছি এবং তার অবস্থা দেখার পাশাপাশি কথাবলার চেষ্টা করেছি। তিনি বলেন,স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  বিবদমান দুপক্ষের দ্বন্দ্বের জের ধরে ওই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন: র‌্যাব-১৪’র অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

মোহাম্মদ দুদু মল্লিক

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859