মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কলমাকান্দায় ব্যক্তির জায়গা মসজিদের দখলে নেওয়ার অভিযোগ

প্রকাশিত: ২২:১৯, ৭ জুন ২০২৪

কলমাকান্দায় ব্যক্তির জায়গা মসজিদের দখলে নেওয়ার অভিযোগ

কলমাকান্দায় ব্যক্তির জায়গা মসজিদের দখলে নেওয়ার অভিযোগ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জোর করে এক ব্যক্তির জায়গা দখলে নেওয়ার অভিযোগ ওঠেছে মসজিদ কমিটির লোকজনের বিরুদ্ধে। এ নিয়ে গত বৃহস্পতিবার লেংগুরা ইউনিয়নের শিবপুর গ্রামের হাবিবুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমানের দাদা (পিতার বাবা) মো. উমেদ আলী শেখ ১৯৫০ সালে শিবপুর গ্রামে ৩৩১ এবং ৫৭৮ দাগের সামনে ৫৭৯ দাগে একটি বাড়ি করেন। ১৯৫২ সালে সাবেক ৫৭৯ দাগে একটি মসজিদ নির্মান করেন এবং ১৯৬৫ সালে তিনি মারা যান। তিনি দুই সন্তান রেখে যান। উমেদ আলী মারা যাওয়ার কয়েক বছর পর তার বড় ছেলে জোবেদ আলী নাবালক অবস্থায় মারা যান। ছোট ছেলে শমসের আলী ওরফে ফজর আলী তিনি ছিলেন বাকপ্রতিবন্ধী। মানসিকভাবেও তিনি অসুস্থ ছিলেন। ১৯৮২ সালে যখন ভূমি জরিপ হয় তখন তিনি মানসিকভাবে অসুস্থ থাকায় তার জায়গার বিষয়ে কোন খোঁজখবর রাখেন নাই। এক পর্যায়ে দেখা গেছে তার জায়গা সরকারের নামে ১২৪৮ দাগে ১ খতিয়ানে অন্তুর্ভূক্ত হয়ে যায়।

পরে ২০০৩ সালে মসজিদটির পাশে একটি মাদ্রাসা করতে চান মসজিদ কমিটির লোকজন। আর এই মাদ্রাসাটি নির্মাণের জন্য হাবিবুর রহমান তাদের বাড়ি-ঘরের কিছু অংশ ভেঙে জায়গা দেন। কিন্তু সম্প্রতি মসজিদ কমিটির কয়েক জন লোক পূর্ব শত্রুতার জেরে মসজিদটি পুনঃনির্মানের কথা বলে মসজিদটি ভেকু দিয়ে ভেঙে ফেলে। এসময় মসজিদের পেছনে থাকা নয় ব্যক্তির কবর ও আশে-পাশে থাকা গাছপালা ভেঙে ফেলে দেওয়া হয়। 

অভিযোগকারী হাবিবুর রহমান বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই বাড়িতে বসবাস করে আসছি। কয়েকদিন আগে মসজিদ কমিটি সভাপতি, মাদ্রাসার সেক্রেটারীসহ  স্থানীয় লোকজন মিলে মসজিদের জায়গা মাপার নাম করে আমাদের বাড়িতে খুঁটি গাড়ে। এবং আমাদের বাড়ি-ঘর ভেঙে ফেলবে বলে হুমকি দিচ্ছে।

এ বিষয়ে বৃহস্পতিবার কলমাকান্দার ইউএনও, এ্যাসিলেন্ড, নেত্রকোনা জেলা প্রসাশক, পুলিশ সুপার, স্থানীয় এমপি বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি। ১৯৮২ সালে তার বাপ দাদার জমি বিআরএস রেকর্ডভূক্ত না হওয়ায় সম্প্রতি আদালতে বিআরএস রেকর্ড সংশোধন মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

সরেজমিনে গেলে শিবপুর মাদ্রাসার সেক্রেটারী আবু সাঈদের সাথে কথা হলে তিনি বলেন, মসজিদ কমিটি লোকজনসহ আমরা স্থানীয় ভাবে খাস জায়গার সীমানা নির্ধারণ করি। এতে করে খাসভূমি সীমানা ভিতরে  হাবিবুরের বসত বাড়ী রয়েছে। পরে বসত বাড়ীর পরিবর্তে একই মৌজায় দুই কাঠা জমি বা নগদ দুই লক্ষ  টাকার বিনিময়ে আপোষ মীমাংসা প্রস্তাব দেওয়া হলে এতে রাজি হননি হাবিবুরসহ তার পরিবার লোকজন।

এ ব্যপারে জানতে চাইলে শিবপুর বড় জামে মসজিদ কমিটির সভাপতি খাদেমুল ইসলাম অভিযোগকারি পরিবার লোকজনদের তাদের বসত বাড়ি থেকে উচ্ছেদ কথা অস্বীকার করে তিনি বলেন, তার অভিযোগ অসত্য। মসজিদের নামে আমরা সরকারি ভাবে ৩৬ শতক ভূমি পেয়েছি। সম্প্রতি মসজিদ ঘরটি ভাঙা হয়েছে। এখানে নতুন করে মসজিদ পূন: নির্মাণ করা হবে। পাশে কয়েকটি কবর রয়েছে। আর ওই কবরের  ওপর মসজিদ নির্মান করা যাবে আলেমগন মতামত দিয়েছেন বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন ছাত্রনেতা মোফাজ্জল হোসেন ভূঞা

শেখ শামীম

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859