শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কেন্দুয়ায় গভীর রাতে বসতবাড়ি ও দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট

প্রকাশিত: ২০:৩৯, ১১ আগস্ট ২০২৪

কেন্দুয়ায় গভীর রাতে বসতবাড়ি ও দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট

কেন্দুয়ায় গভীর রাতে বসতবাড়ি ও দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট

গভীর রাতে বসতবাড়ি ও দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামে। ঘটনার পর হুমকির মুখে তারা প্রশাসনের নিকট অভিযোগও দিতে পারছিলেন না।

আজ রবিবার ক্ষতিগ্রস্তরা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জমা দেন। তাদের অভিযোগ, গত ০৭ আগস্ট রাত অনুমান ২ টার দিকে কালিয়ান গ্রামের জিয়া রহমানের বসতবাড়িতে রাজনৈতিক প্রতিহিঃসার কারণে একই গ্রামের আলী ইসলামের নেতৃত্বে ৩০/৪০ জন লোক বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে বসত বাড়িতে এসে হামলা চালায়।

জিয়া রহমানের স্ত্রী মজিদা খাতুন অভিযোগ করে বলেন, আমার স্বামী যুবলীগের রাজনৈতির সাথে জড়িত আছেন। এজন্যই তারা আমাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এক পর্যায়ে তারা সুকেশের তালা ভেঙ্গে ব্যবসার জন্য রক্ষিত নগদ দুই লক্ষাধিক টাকা ও দুই ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়। 

হামলাকারীরা মজিদার শাশুড়ির বসত ঘরেও হামলা, ভাঙচুর ও লুটপাট করে। মজিদার শাশুড়ি তাদের দোহাই দিলেও তারা বারি দিয়ে ডান হাতটি ভেঙ্গে ফেলে। যাবার সময় লক্ষ্যধিক টাকা ও একটি গাভী গরু নিয়ে যায় বলে অভিযোগ করেন জিয়া রহমান।

তিনি বলেন, ঘটনার পর থেকে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আজ পালিয়ে পালিয়ে অভিযোগ দিতে এসেছি। কারণ হামলাকারীরা বলেছেন, যদি প্রশাসনের কাছে অভিযোগ জমা দেই তাহলে আমাদেরকে প্রাণে মেরে ফেলবে এবং ভিটে ছাড়া করবে। 

এদিকে একই রাতে সোয়া ২ টার দিকে আবুল হোসেন মরিচপুর গ্রামের রুহুল আমিন (৩৫), গোলাপ মিয়া (৪৩), আবু হানিফ (৪২), অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জন আবুল হোসেনের দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবুল হোসেন লিখিত অভিযোগ দিয়েছেন।

তিনি দাবি করেন, তার দোকানে হামলা চালিয়ে ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। আবুল হোসেন জানান, তিনি ঘটনাটি কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন। সার, কীটনাশক, নগদ টাকাসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির বিচার দাবি করেন তিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ তদন্ত করে সত্য প্রমাণিত হলে দূর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আলী ইসলামের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ অন্তর্বর্তী সরকারে কে কোন মন্ত্রণালয় পেলেন

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859