শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

মোহনগঞ্জে গ্যারেজ থেকে অটোরিকশার ৮টি ব্যাটারী চুরি

প্রকাশিত: ২০:০৩, ৫ নভেম্বর ২০২৪

মোহনগঞ্জে গ্যারেজ থেকে অটোরিকশার ৮টি ব্যাটারী চুরি

মোহনগঞ্জে গ্যারেজ থেকে অটোরিকশার ৮টি ব্যাটারী চুরি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সামাইকোনা বাজারের একটি অটোরিকশা গ্যারেজে এক দূর্ধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়েছে।  চোরেরা ওই গ্যারেজের পেছনের বেড়ার টিন কেটে ভেতরে ঢুকে চার্জে লাগানো থাকা দুইটি অটোরিকশা থেকে ৮টি ব্যাটারী ও দুইটি মোটরসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

সোমবার দিবাগত গভীর রাতে আসাদ মিয়া (৪০) নামে ওই বাজারের এক অটোরিকশা গ্যারেজের মালিকের দোকানে এ চুরির ঘটনাটি ঘটে। অটোরিকশা গ্যারেজের মালিক আসাদ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের কলুংকা গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।

এ ব্যাপারে মঙ্গলবার সকালে ওই অটোরিকশা গ্যারেজের মালিক আসাদ মিয়া বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তিকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০ টার দিকে অটোরিকশা গ্যারেজের মালিক আসাদ মিয়া প্রতিদিনের ন্যায় তিনি তার দুইটি অটোরিকশা চার্জে লাগিয়ে তিনি গ্যারেজ বন্ধ করে বাড়িতে চলে যান। পরে মঙ্গলবার সকালে গ্যারেজ খুলে দেখেন ঘরের পেছনের বেড়ার টিন কেটে চোরেরা দুইটি অটোরিকশার আটটি বেটারী ও দুইটি মোটর খুলে নিয়ে গেছে। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

সামাইকোনা বাজারের পাহাড়াদার শাজাহান মিয়া (৫৫) বলেন, ঘটনার রাতেও আমি বরাবরের মতোই বাজারের পাহাড়ার দ্বায়িত্ব পালণ করছিলাম। কিন্তু ওই রাত আড়াইটার দিকে হঠাৎ করে আসাদ মিয়ার গ্যারেজের কাছাকাছি রাস্তায় কলুংকা গ্রামের জেবিন মিয়া (২৬) নামে এক যুবক বিকট শব্দে ড্রামসেট বাজাচ্ছিল।

এসময় আমি তাকে বাধা দিলেও সে আমার কথা শুনেনি। হয়ত তখনই চোরেরা এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে তার ধারনা।
ক্ষতিগ্রস্ত অটোরিকশা গ্যারেজের মালিক আসাদ মিয়া বলেন, এই দুইটি অটোরিকশা ভাড়া দিয়ে ও গ্যারেজে বসে  অন্য চালকদের অটোরিকশা মেরামত করে সংসার চালিয়ে আসছিলাম। কিন্তু চোরেরা আমার সব শেষ করে দিয়েছে।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ ধরনের একটি অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  তবে এ চুরির মালামাল উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালাব।

আরও পড়ুন: কলমাকান্দায় যৌথ বাহিনীর চেকপোস্ট, ব্যাপক তল্লাশি আটক-১

হাফিজুর রহমান চয়ন

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859