রোববার ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কলমাকান্দায় জলমহাল পাহারাদারদের ওপর হামলায় ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত: ২০:৩৬, ১২ নভেম্বর ২০২৪

আপডেট: ২০:৩৭, ১২ নভেম্বর ২০২৪

কলমাকান্দায় জলমহাল পাহারাদারদের ওপর হামলায় ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

কলমাকান্দায় জলমহাল পাহারাদারদের ওপর হামলায় ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

নেত্রকোনার কলমাকান্দায় গোড়াডুবা জলমহাল পাহারাদার ব্যক্তিদের ওপর হামলার অভিযোগ ইউপি সদস্য মো. মাঈন উদ্দিন বিশ্বাসসহ তার ছেলেদের বিরুদ্ধে ।এ বিষয়ে সোমবার ভুক্তভোগীর পক্ষে মো. পাছু মিয়া বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনাটি রোববার বিকেলে উপজেলার বড়খাপন গ্রামের বাজারে ঘটে । অভিযুক্তরা হলেন, একই গ্রামের স্থানীয় ইউপি সদস্য মো. মাঈন উদ্দিন বিশ্বাস (৫৫) সহ তার পাঁচ পুত্র মো. মিলন বিশ্বাস (২৬), মো. শফিকুল বিশ্বাস (২৯), মো. মাসুম বিশ্বাস (২৪), মো,আরিফ বিশ্বাস (১৯), মো. কাইয়ুম বিশ্বাস (২০) সহ আরো ৭/৮ জন ব্যক্তি ।

লিখিত অভিযোগে জানা গেছে, গোড়াডুবা জলমহাল রক্ষনাবেক্ষন করার জন্য ইজারাদার পক্ষে মো. পাছু মিয়া ও মো. কুদ্দুছ মিয়াসহ পাহাড়াদার হিসেবে নিযুক্ত দশজন ব্যক্তি । ইউপি সদস্য মো. মাঈন উদ্দিন বিশ্বাসের নেতৃত্বে এর আগেও একাধিকবার জলমহালে মাছ ধরার জন্য চেষ্টা চালিয়েও নিযুক্ত পাহারাদারের বাধার কারণে মাছ ধরতে পারে নাই। রোববার অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জলমহালে হুমকি ধামকি দিয়ে তারা মাছ ধরে নিয়ে যায়। পরে ওইদিন বিকেলে বড়খাপন বাজরের একটি চায়ের দোকানে উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসেন স্থানীয়রা। 

আলোচনায় মতানৈক্য দেখা দেওয়ায় অভিযুক্ত ব্যক্তি মো. মাঈন উদ্দিন বিশ্বাস হুকুমে জলমহাল পাহারাদের ওপর প‚র্ব পরিকল্পনা অনুযায়ী হামলা চালায়। এতে করে মো. পাছু মিয়া ও মো. কুদ্দুছ মিয়া নামে দুইজন ব্যক্তি আহত হন। আহত ব্যক্তি দুইজন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন। অভিযুক্তরা প্রতিবেশী প্রভাবশালী পরিবার হওয়ায় সবসময় সাধারণ মানুষ আতংকে থাকেন। ইউপি সদস্য মো. মাঈন উদ্দিন বিশ্বাসের তার ছেলেরা মাদকাসক্ত। ওই গ্রামে লোকদের নিয়ে মদ, ইয়াবা,গাজার আসর বসায় এমনকি অনৈতিক অপরাধ কর্মকান্ড চালায় তারা জনস্রোতি রয়েছে।

এ বিষয়ে সমিতির সভাপতি আশ্রব আলী বলেন , অভিযুক্তরা প্রতিবেশী প্রভাবশালী পরিবার হওয়ায় দীর্ঘদিন ধরে এ জলমহালটি অবৈধভাবে তাদের দখলে নিয়ে যাওয়ার জন্য পাঁয়তারা করে আসছিল। রোববার আমরা যখন আলোচনায় বসি। এসময় প‚র্ব পরিকল্পনা অনুযায়ী আওয়ামীপন্থী মাঈন উদ্দিনের নেতৃত্বে তার ছেলেরাসহ লোকজন আমাদের ওপর অর্তকিত হামলা চালায় । এতে করে জলমহালের পাহারাদার দুজন গুরুতর আহত হন। আমরা নিরীহ মানুষ। আমরা নিরাপত্তাহীনতায় আছি। আমরা এর ন্যায় বিচার চাই।

এবিষয়ে লিখিত অভিযোগ থানায় দায়ের পর অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। সোমবার বিকেলে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, মো. পাছু মিয়ার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ কালে বাংলাদেশী ৪ নারী আটক

শেখ শামীম

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859