শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কোচিং ব্যবসার সঙ্গে জড়িতরাই কারিকুলামের বিরুদ্ধে আন্দোলন করছে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১৭:৪৩, ২৬ নভেম্বর ২০২৩

আপডেট: ১৭:৪৮, ২৬ নভেম্বর ২০২৩

কোচিং ব্যবসার সঙ্গে জড়িতরাই কারিকুলামের বিরুদ্ধে আন্দোলন করছে: শিক্ষামন্ত্রী

কোচিং ব্যবসার সঙ্গে জড়িতরাই কারিকুলামের বিরুদ্ধে আন্দোলন করছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন কারিকুলামের বিরুদ্ধে অনলাইনে কিছু লোক বেশ সোচ্চার। তারা আন্দোলন করছে। আন্দোলনকারীদের মধ্যে কিছু অভিভাবক রয়েছেন। মূলত তারা কোচিং ব্যবসার সঙ্গে জড়িত। পাশাপাশি আরও কয়েকজন আছেন যারা নোট-গাইডের বিক্রেতা। তারা স্কুল-কলেজে নোট-গাইড দিয়ে কমিশন নেন।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে কারিকুলামের বিরুদ্ধে এ আন্দোলনে বিরোধী রাজনৈতিক দলগুলো উস্কনি দিচ্ছে। তারা মিথ্যাচারের পাশাপাশি ভয়ানকভাবে ধর্মীয় উসকানি ও অস্থিতিশীলতা তৈরি করছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নতুন কারিকুলাম এবং বই নিয়ে কারো কোনো পরামর্শ বা আপত্তি থাকলে সেটি বিবেচনায় নিয়ে সংশোধন করার সুযোগ রয়েছে।

তিনি বলেন, যেকোনো পরিবর্তন মেনে নিতে মানুষের কিছুটা সময় লাগে। নতুন কারিকুলামের সঙ্গে খাপ খাওয়াতে মানুষের কিছুটা সময় লাগবে। নতুন যে কারিকুলাম তা শুধুমাত্র পরিবর্তন বা সংস্কার নয়, এটি যে শুধু আমাদের দেশে হচ্ছে তা নয়। সারা বিশ্বে শিক্ষায় রুপান্তর বা পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। আমরা যখন পরীক্ষার হল থেকে বের হতাম তখন আমাদের প্রথমে প্রশ্ন করা হত যে, প্রশ্ন কমন পড়েছে কি না। এর মানে দাঁড়ায় আমরা নির্দিষ্ট সংখ্যক কিছু প্রশ্ন মুখস্ত করতাম এবং সেগুলো পরীক্ষার হলে লিখতাম।

তিনি আরও বলেন, শিক্ষকদের ক্ষেত্রে যে ভালো সাজেশন দিতে পারতেন বা যার প্রশ্ন বেশি কমন পেতাম তাকে ভালো শিক্ষক বলা হত। মূখস্তনির্ভর এই পদ্ধতিতে শুধুমাত্র কে কত মুখস্ত করতে পেরেছে সেটি যাচাই হতো। কিন্তু শিক্ষার্থীদের প্রকৃত মেধার যাচাই সম্ভব ছিল না।

দীপু মনি বলেন, বর্তমান সময় প্রযুক্তির যুগ। দ্রুত সময়ের মধ্যে প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে যদি আমাদের প্রজন্ম খাপ খাওয়াতে না পারলে তারা পিছিয়ে পড়বে। বর্তমান অবস্থায় তারা যদি কর্মক্ষম ও সক্ষম হতে চায় তাহলে তাদের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নতুনভাবে শিখতে হবে। এক্ষেত্রে তাদের মুখস্ত বিদ্যা কাজে লাগবে না।

মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে কিছু দক্ষতা আবশ্যিকভাবে অর্জন করতে হবে। তাদের সফট স্কিল, যোগাযোগের সক্ষমতা এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা অর্জন করতে হবে। এখন সময় টিম ওয়ার্কের। এটি শৈশব থেকে পড়াশোনার মাধ্যেমে শিখতে হবে। বর্তমান কারিকুলামে সেই শিক্ষার পাশাপাশি মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে এবং তাদের সাবলম্বী হওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ 

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859