মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের জোর করে পদত্যাগের করানো মেনে নেওয়া হবেনা: ইউএনও 

প্রকাশিত: ২০:২৬, ২৯ আগস্ট ২০২৪

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের জোর করে পদত্যাগের করানো মেনে নেওয়া হবেনা: ইউএনও 

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের পদত্যাগের জন্য বল প্রয়োগ নয়: ইউএনও

সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বখাটেদের আনাগোনা, ছাত্রীদের ইভটিজিং ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বিশৃংখলা এবং শিক্ষদের জোর করে স্বাক্ষর নিয়ে পদত্যাগ করানোর ঘটনা মেনে নেওয়া হবেনা। সামাজিক অবক্ষয় রোধে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের একযোগে শক্তিশালীভাবে কাজ করতে হবে। নতুবা সকল শহীদদের রক্ত বৃথা যাবে, সমাজ যাবে রসাতলে। 

২৯ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কেন্দুয়া উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভায় বিভিন্ন অসংগতি মূলক কাজে উদ্বেগ প্রকাশ করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। বিভিন্ন জনের কথা শুনে সভাপতির বক্তব্যে ইউএনও ইমদাদুল হক তালুকার বলেন, যদি ইউএনওর চাকুরী থেকে পদত্যাগ করে চলে যেতে হয়, যাবো, তবুও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বিশৃংখলা সৃষ্টি করে জোর করে শিক্ষকদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে পদত্যাগ করানোর বিষয় মেনে নেওয়া হবে না। 

কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জিম্মি করে জোর করে অচেতন অবস্থায় স্বাক্ষর নিয়ে তাকে
পদত্যাগ করানো হয়। এই শিক্ষক চাপের মুখে পড়ে তার দেহের এক অংশের হাত-পা অবশ হয়ে যায়। তবুও তার কাছ থেকে জোর করে স্বাক্ষর নেওয়া হয়।

ইউএনও বলেন, তিনি আমার কাছে এসেছিলেন, কান্না জড়িত কণ্ঠে এ ঘটনার বর্ণনা করেছেন। আমি তার বর্ণনা শুনে সহ্য করতে পারিনি। আমার
কাছে মনে হয়েছে সামাজিক চরম অবক্ষয় দেখা দিয়েছে। এসব অপকর্ম থেকে বেরিয়ে না আসতে পারলে আমাদের ভবিষ্যত প্রজন্ম তথা সমাজ
ব্যবস্থা অন্ধকারে চলে যাবে। সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বখাটেদের আনাগোনা ও ইভটিজিং মূলক কার্যক্রম প্রতিরোধ করতে কেন্দুয়া থানা ওসিকে পরামর্শ দেন। 

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আজিজুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার আহব্বায়ক দুলাল কান্তি চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ^শর্মা, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোখলেছুর রহমান বাঙ্গালী, একডেমীক সুপারভাইজার শামিমা আক্তার প্রমুখ। 

ইউএনও ইমদাদুল হক তালুকদার শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারাও কোন রাজনৈতিক দলের মিছিলে যাবেন না, শিক্ষকের আদর্শ নিয়ে শিক্ষার্থীদের ভালো ভাবে গড়ে তুলুন।

আরও পড়ুন: ইউপি চেয়ারম্যানদের অপসারনের দাবিতে কেন্দুয়ায় বিএনপির মানববন্ধন

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859