মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

নেত্রকোনা-৩

সাবেক দুইজনের মুখোমুখি এমপি অসীম কুমার উকিল

প্রকাশিত: ০৭:৩২, ৪ জানুয়ারি ২০২৪

আপডেট: ০৭:৩৮, ৪ জানুয়ারি ২০২৪

সাবেক দুইজনের মুখোমুখি এমপি অসীম কুমার উকিল

সাবেক দুইজনের মুখোমুখি এমপি অসীম কুমার উকিল

জেলার কেন্দুয়া ও আটপাড়া উপজেলা নিয়ে নেত্রকোণা-৩ আসন। আসনটি জেলার গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে জমজমাট হয়ে উঠেছে বর্তমান ও সাবেক তিন সংসদ সদস্যের ভোটযুদ্ধ।

তারা হলেন: বর্তমান সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল (নৌকা) এবং সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু (ট্রাক) ও মঞ্জুর কাদের কোরাইশী (ঈগল)। এর মধ্যে পিন্টু দশম ও কোরাইশী নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন।

এ আসন থেকে এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন অসীম কুমার উকিল, ইফতিকার উদ্দিন তালুকদার ও মঞ্জুর কাদের কোরাইশীসহ অন্তত ১৬ জন। কিন্তু দল অসীম কুমার উকিলকে বেছে নিলে স্বতন্ত্র প্রার্থী হন পিন্টু ও কোরাইশী। তবে তিনজনই আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুবাদে এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজ করেছেন। তাই এলাকায় তিনজনেরই কমবেশি গ্রহণযোগ্যতা রয়েছে।

এদিকে এই তিন প্রার্থীকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও বিভক্ত হয়ে পড়েছেন। যদিও কেন্দুয়া ও আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করছেন। এরপরও এ দুই উপজেলার আওয়ামী লীগের কিছুসংখ্যক নেতাকর্মী কাজ করছেন স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ও মঞ্জুর কাদের কোরাইশীর পক্ষে। তাই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অসীম কুমার উকিল, স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার ও মঞ্জুর কাদের কোরাইশীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। তবে এলাকার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মূল লড়াই হবে অসীম কুমার উকিলের নৌকা এবং ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর ট্রাক প্রতীকের মধ্যেই। তবে তিন প্রার্থীই বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছেন।

আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার উকিল বলেন, ‘নির্বাচিত হয়ে নির্বাচনী এলাকাকে উন্নয়নের মহাসড়কে যুক্ত করার চেষ্টা করেছি। নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ ভোটার আমার সঙ্গে রয়েছেন। বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’ 

ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনে এমপি হওয়ার পর এলাকার অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছি। শতভাগ বিদ্যুৎব্যবস্থা নিশ্চিত করেছি। ভোটারদের সাড়া পাচ্ছি।’

ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর কাদের কোরাইশী বলেন, ‘নবম জাতীয় সংসদ নির্বাচনে এমপি হওয়ার পর এলাকায় যে উন্নয়ন করেছিলাম তা পঞ্চাশ বছরেও হয়নি। ভোটাররা আমাকে ভালোবাসেন। এ আসনে আমিই বিজয়ী হব।’

এ আসনে প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থীর মধ্যে অন্য তিনজন হলেন, জাতীয় পার্টির প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া (লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের এহতেশাম সারওয়ার (মিনার) ও তৃণমূল বিএনপির মিজানুর রহমান খান (সোনালী আঁশ)। তবে এই তিন প্রার্থীকে নিয়ে ভোটারদের মধ্যে তেমন কোনো আগ্রহ নেই। 

আরও পড়ুন: কেন্দুয়ায় নৌকার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

জিয়াউর রহমান

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859