শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

মুন্সীগঞ্জ-১ আসনে মাহী বি. চৌধুরীসহ ৭ জনের জামানত বাজেয়াপ্ত

প্রকাশিত: ১৮:৫৩, ৯ জানুয়ারি ২০২৪

মুন্সীগঞ্জ-১ আসনে মাহী বি. চৌধুরীসহ ৭ জনের জামানত বাজেয়াপ্ত

মাহী বি. চৌধুরী। ছবি: সংগৃহিত

মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকল্পধারার মনোনীত কুলা প্রতীকের প্রার্থী মাহী বি. চৌধুরীসহ মোট ৭ প্রার্থী ভোটে জামানত হারিয়েছেন। নিয়ম অনুসারে একজন প্রার্থীর মোট কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ পেতে হয়। 

মুন্সীগঞ্জ-১ আসনে কাস্টিং ভোটের পরিমান হয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৯২। সেখানে ৩ বারের সাংসদ মাহী বি. চৌধুরীর প্রাপ্ত ভোটের সংখ্যা ১৭ হাজার ৮৬০। কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগের হিসাব অনুযায়ী মাহী বি. চৌধুরী প্রায় ৫ হাজার ৬৭৬ ভোট কম পেয়েছেন। 

মুন্সীগঞ্জ-১ আসনে নৌকা নিয়ে এমপি নির্বাচিত হয়েছেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৯৫ হাজার ৮৬০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবীর পেয়েছে ৬১ হাজার ৫৪০ ভোট। এই আসনে জামানত হারানোর তালিকায় রয়েছেন সোনালী আঁশ প্রতীকের প্রার্থী তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা সেলিমা হুদা। 

তিনি পেয়েছেন মোট ৬ হাজার ৩৩৭ ভোট। খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী আতাউল্লাহ্ তিনি পেয়েছেন ২ হাজার ৬৩৭ ভোট। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লাঙ্গল প্রতীকের শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম পেয়েছেন ৪৭০ ভোট। 

এছাড়া আম প্রতীকের দোয়েল আক্তার ২৯৯ ভোট, ডাব প্রতীকের নুরজাহান বেগম ৮৭ ভোট, একতারা প্রতীকের বাউল শিল্পী লতিফ সরকার পেয়েছেন ৩ হাজার ২০২ ভোট। তবে এই তালিকায় মাহী বি. চৌধুরীর জামানত হারানোর বিষয়টি সকলকে হতবাক করেছে। 

রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, রাজনীতিতে চৌধুরী পরিবারের ঐতিহ্য রয়েছে। মাহীর দাদা কফিলউদ্দিন চৌধুরীকে ২ বার, সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীকে চৌধুরীকে ৫ বার ও মাহী বি. চৌধুরীকে ৩ বার ভোটে নির্বাচিত করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষে নৌকা প্রতীক নিয়ে মাহী বি. চৌধুরী সর্বশেষ এমপি নির্বাচিত হন। 

এবার দলীয় প্রতীক কুলার ভরাডুবির অন্যতম কারন হিসেবে ধরা হচ্ছে মাহী বি. চৌধুরী এমপি হওয়ার পর থেকে এলাকায় বেশীর ভাগ সময় অনুপস্থিত থাকা ও বিকল্পধারাকে সু-সংগঠিত করতে না পারা। 

৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে মাহী বি. চৌধুরী শান্তির বার্তা নিয়ে ‘শান্তি এক্সপ্রেস’ ও ‘কুলা উৎস’ নিয়ে নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণায় সরব হয়ে উঠেছিলেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নীলগাই জবাই করে গোসত ভাগাভাগি করে নিলেন গ্রামবাসী

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859