উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে কেন্দুয়ায় আনসার সদস্য বাছাই
চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯৬টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের লক্ষ্যে আনসার সদস্য বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে এ বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
বাছাই প্রক্রিয়া পরিচালনা করেন, বারহাট্টা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও বাছাই কমিটির সভাপতি মেরিনা কাদের শেলী, কেন্দুয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও বাছাই কমিটির সদস্য সচিব এম হাসান সজল। এ সময় বাছাই কমিটির সদস্য ও আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক প্রবীর গাঙ্গুলী, সোমা আক্তার, জরিপ হোসেনসহ আনসার ভিডিপির বিভিন্ন ইউনিয়নের দলনেতা, দলনেত্রী এবং আনসার কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
বাছাই কমিটির সদস্য ও আনসার ভিডিপির কেন্দুয়া উপজেলা প্রশিক্ষক প্রবীর গাঙ্গুলী বলেন, উপজেলার সকল আগ্রহী আনসার সদস্যদের উপস্থিতিতে তাদের প্রয়োজনীয় কাগজপত্রাদি দেখে বাছাই কমিটির মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে আনসার সদস্য বাছাই করা হয়েছে।
আনসার সদস্য বাছাই করতে গিয়ে যেসব বিষয় বিবেচনা করা হয়েছে- সেগুলো হল, স্মার্ট কার্ডধারী আনসার সদস্য, ২১ দিনের ভিডিপি প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য, ১০ দিনের ভিডিপি প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য, পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য ও নির্বাচন ব্যবস্থাপনা প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদের নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনে দায়িত্ব পালনের জন্য মোট ১১৫২ জন আনসার সদস্য নিয়োগ করা হবে। এরমধ্যে ৮৮৫ জন আনসার বাছাই করা হয়েছে।
আরও পড়ুন : ধর্মপাশায় দুই অটোরিকশা ড্রাইভার হত্যাকাণ্ডে ৭ আসামি গ্রেপ্তার
জিয়াউর রহমান