শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

উপজেলা নির্বাচন

নিত্যপণ্য দিয়ে ভোট কেনার চেষ্টা চেয়ারম্যান প্রার্থী সালমাকে শোকজ

প্রকাশিত: ১৮:২৭, ৪ জুন ২০২৪

আপডেট: ০৭:৩৭, ৫ জুন ২০২৪

নিত্যপণ্য দিয়ে ভোট কেনার চেষ্টা চেয়ারম্যান প্রার্থী সালমাকে শোকজ

ভোটারদের মাঝে বিতরণের লক্ষ্যে মজুদ করা পণ্য সামগ্রী জব্দ করলেন ম্যাজিস্ট্রেট।

৫ জুন বুধবার অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন। এই নির্বাচনে ভোটারদের মাঝে বিতরণের জন্য চেয়ারম্যান প্রার্থী সালমা আক্তারের নিত্য পণ্য সামগ্রী জব্দ করলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

সোমবার রাত ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেন্দুয়া উপজেলার ছিলিমপুর গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসা থেকে সাবান, তেল, জর্দ্দা, টাওয়ালসহ বিপুল পরিমান পণ্য সামগ্রী জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: এনামুল কবির খানের জিম্মায় রাখা হয়। 

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার জানান, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকধারী চেয়ারম্যান প্রার্থী সালমা আক্তারের বিরুদ্ধে ০৩ জুন সন্ধ্যা ৭ ঘটিকা থেকে তার প্রতিদ্বন্ধী এক প্রার্থী, কয়েকজন সংবাদকর্মী এবং জনসাধারণ ক্রমাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দাপ্তরিক মোবাইল ফোন ও হোয়াটসএপ নাম্বারে কল করে অভিযোগ দিতে থাকেন।

অভিযোগে জানা যায়, সালমা আক্তার তার নিজ গ্রাম ছিলিমপুরে অবস্থিত তার স্বামী নুরুল ইসলাম ভূঞার মালীকানাধীন মহিলা কওমী মাদ্রাসায় বিপুল পরিমান নিত্য প্রয়োজনীয় মালামাল ভোটারদের মাঝে বিতরণের লক্ষে মজুদ করছেন।

ভোটারদের মাঝে বিতরণের লক্ষ্যে মজুদ করা পণ্য সামগ্রী জব্দ করলেন ম্যাজিস্ট্রেট।এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রাজিব হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেহেদি হাসান সহ সংগীয় বিজিবি ফোর্স নিয়ে রাত ১২ টায় ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে গিয়ে দেখতে পান ১০/১২ জন লোক দুটি কক্ষে মজুদকৃত মালামাল বিলি ব্যবস্থা করার উদ্দেশে ছোট ছোট প্যাকেটে সাজিয়ে পরিবহনে রেখেছেন।

এসময় প্যাকেট করার কাজে নিযুক্ত থাকা এক ব্যক্তির নিকট জিজ্ঞাস করলে তিনি জানান, সালমা আক্তার উক্ত মালামাল পরদিন অর্থাৎ মঙ্গলবার সকালে ভোটারদের মাঝে বিতরনের জন্য প্রস্তুত করছেন। এসময় ভবনটি পরিদর্শন কালে সকলের চোখ ফাকি দিয়ে কর্মরত ব্যক্তিগণ পালিয়ে যায়। পরে মালামালের জব্দ তালিকা প্রস্তুত করে চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: এনামুল কবির খানের জিম্মায় রাখা হয়।

মঙ্গলবার বিকেলে জানতে চাইলে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, বিপুল পরিমান নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী জব্দ করা হয়েছে। এগুলো ভোটারদের মাঝে বিতরণের জন্য মোটরসাইকেল প্রতীকধারী চেয়ারম্যান প্রার্থী সালমা আক্তার তার স্বামীর মালিকাননাধীন মহিলা কওমি মাদ্রাসায় রেখে ছোট ছোট প্যাকেট আকারে তৈরি করাচ্ছিলেন।

বিষয়টি রির্টানিং অফিসার নেত্রকোনাকে জানানো হয়েছে। তিনি নির্বাচন আচরণবিধি লংঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্র্থী সালমা আক্তার কে কারণ দর্শাও নোটিশ দিয়েছেন। পরবর্তীতে কি আইনগত ব্যবস্থা নেওয়া হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। 

এদিকে চেয়ারম্যান প্রার্থী সালমা আক্তারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব পণ্য সামগ্রী আমার না। এগুলি মিল্টন নামক এক ব্যবসায়ির। তার ব্যবসায়িক কাজের জন্যই আমাদের মাদ্রাসায় এনে মজুদ করছিলেন। এগুলির সাথে আমার কোন প্রকার সম্পৃক্ততা নেই।

আরও পড়ুন : গৌরীপুরে নাতনির হাতে ৯০ বছরের দাদী খুন

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859