রোববার ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ফুলবাড়ীতে চলছে ভোট শুরুতে ভোটার উপস্থিতি কম

প্রকাশিত: ১০:২৫, ৫ জুন ২০২৪

ফুলবাড়ীতে চলছে ভোট শুরুতে ভোটার উপস্থিতি কম

ফুলবাড়ীতে চলছে ভোট শুরুতে ভোটার উপস্থিতি কম

দিনাজপুরের ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। এ উপজেলার ৬৩টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। কিন্তু শুরুতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

ফুলবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন এবং ভাইস চেয়্যারম্যান (মহিলা) পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

প্রতিদ্বন্দ্বিতায় থাকা চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। তাঁর প্রতীক ঘোড়া। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। তাঁর প্রতীক মোটরসাইকেল। অপর আরেক প্রার্থী রফিকুল ইসলাম মন্টু। তাঁর প্রতীক আনারস।

এছাড়াও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী (চশমা), মকলেছার রহমান (উড়োজাহাজ), মামুনুর রশিদ (তালা) ও সোলায়মান মণ্ডল (টিউবওয়েল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার (কলস), শিউলী রানী রায় (ফুটবল) ও হাঁজরা বিবি (হাঁস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলায় ভোটার রয়েছে ১ লাখ ৫২ হাজার ৪৭৮ জন এরমধ্যে পুরুষ ৭৬ হাজার ২৭৩ জন এবং ৭৬ হাজার ২০৪ জন নারী ভোটারসহ ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন।

বুধবার সকাল ৮টায় পৌরএলাকার ফুলকুঁড়ি বিদ্যানিকেতন বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটের প্রস্তুতি চলছে। বেলা আটটা ৮টা ৩৫ মিনিট পর্যন্ত অবস্থান করে দেখা গেছে ভোটারের কোনো লাইন নেই। কিন্তু সময় কিছুটা যাওয়ার পর এক-দুজন করে এসে এ সময়ের মধ্যে ভোট দেন।

সকাল ৮টা ৪০ মিনিটে ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও একই চিত্র মেলে। ভোটার উপস্থিতি কম। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান সুমন বলেন, এ কেন্দ্রে ২ হজার ৯৮৮ জন ভোটার আছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী বলেন, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। ভোটের পরিবেশ ঠিক রাখতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

আরও পড়ুনঃ র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কংকনা রায়

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859