রোববার ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ফুলবাড়ী ঈদবাজার প্রসাধনীর দোকানে তরুণীদের ভিড়!

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১০, ১৯ এপ্রিল ২০২৩

ফুলবাড়ী ঈদবাজার প্রসাধনীর দোকানে তরুণীদের ভিড়!

ফুলবাড়ী ঈদবাজার প্রসাধনীর দোকানে তরুণীদের ভিড়!

ঈদ মানে নতুন পোশাক ও আকর্ষণীয় সাজগোজ। তাই আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে পোশাকের পাশাপাশি প্রসাধনী সামগ্রীর দোকানেও ভিড় জমাচ্ছেন তরুণ-তরুণীরা। কেউ কিনছেন পছন্দের চুড়ি, কানের দুল ও মেকআপ বক্স। কেউ কিনছেন পোশাকের সাথে লিপিস্টিক, নেইলপলিশ ও আইভ্রু। পিছিয়ে নেই তরুণরাও। তারাও শেষ মুহূর্তে কিনে নিচ্ছেন পছন্দের আঁতর ও বডি স্প্রে। ঈদের বাকি আরও ৩/৪দিন। অধিকাংশ তরুণ-তরুণী ইতোমধ্যে পোশাক কিনে ফেলেছেন। তাই এখন ভিড় করছেন প্রসাধনী সামগ্রীর দোকানে।


সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলা পরিষদ রোড কাটিহারধর থেকে নিমতলামোড় পর্যন্ত সব প্রসাধনী দোকানে জমে উঠেছে সামগ্রীর কেনাবেচা।
প্রসাধনী কিনতে আসা কলেজ শিক্ষার্থী তাশফিয়া মুনতাহা বলেন, ঈদের কেনাকাটা প্রায় শেষ। বাড়ির সবাই পোশাক কিনেছি। আজকে কিছু কসমেটিক সামগ্রী কিনতে আসলাম। মেহেদি এবং কিছু চুড়ি নিয়েছি। আরও কিছু কেনাকাটা করতে হবে।


ব্যস্ত সময় পার করছেন প্রসাধনী দোকানের বিক্রেতারা। মুড়িহাটি সংলগ্ন পালকি সাজ ঘরের সত্ত্বাধিকারী মো. মামুন বলেন, প্রতিবারের মতো এবারও শেষ মুহূর্তের কেনাকাটায় আমাদের দোকানে ক্রেতার ঢল নেমেছে। তরুণীদের পছন্দের প্রসাধনীর মধ্যে রয়েছে বডি ম্প্রে, কালার কসমেটিক, ফাউন্ডেশন, ফেসওয়াশ, উপটান, নেইল পলিশ, আইলাইনার, লিপলাইনার, মাসকারা, আইভ্রু, কাজল, আইশ্যাডো ও পারফিউম। এ ছাড়া মেহেদি থাকে মেয়েদের পছন্দের তালিকায় শীর্ষে। তাই ঈদ উপলক্ষে প্রতিটি দোকানেই ভালোই বিক্রি হচ্ছে মেহেদি।


অন্যদিকে সময়ের পরিবর্তনে এখন প্রসাধনী সামগ্রীর দোকানে ভিড় দেখা যাচ্ছে তরুণদেরও। ঈদে নিজেদের আরও বেশি আকর্ষণীয় করে উপস্থাপন করতে কিনছেন বিভিন্ন ধরনের পারফিউম, বডি স্প্রে, আংটি, গলার চেইন, ব্রেসলেট ও কানের রিং।


কোয়ালিটি প্রসাধনীর বিক্রয়কর্মী মো. আশরাফ পারভেজ বলেন, ছেলেরা বেশি কিনছেন পারফিউম। পাশাপাশি কেউ কেউ কিনছেন ব্রেসলেট ও গলার চেইন।
সানাই সাজ ঘরের সত্ত্বাধিকারী শ্রী সুমন বলেন, প্রতি ঈদেই আমাদের দোকানে ক্রেতাদের ভিড় থাকে। এ বছরও ব্যতিক্রম নয়। রোজার শুরু থেকেই বেচা-বিক্রি ভালো ছিল। তবে শেষ মুহূর্তেও জমে উঠেছে কেনাকাটা। আমরা যেমন আশা করেছিলাম এর চেয়ে ভালো চলছে। ঈদের আগে জুতা-স্যান্ডেল ও কসমেটিকসের বেচাবিক্রি বেশি হয়। বিশেষ করে নারীদের পণ্যগুলো বেশি চলে। আমাদের দোকানে এসে ক্রেতারা বিশ্বের বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের পণ্য কিনতে পারছেন। কসমেটিকস সামগ্রীর আমদানি ব্যয় বাড়ার কারণে দাম আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছে।


ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য মো. আব্দুল কাইয়ুম বলেন, ঈদের বাকী আর ৩-৪ দিন। মানুষের কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে বাজারে অনেক ভিড়। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন সবাই।

আরও পড়ুন: আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কংকনা রায়

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859