বুধবার ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

দাফনের ৯ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

প্রকাশিত: ২২:৩৭, ১৯ জুন ২০২৩

দাফনের ৯ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

দাফনের ৯ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

দাফনের ৯দিন পর কবর থেকে আসমা আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উত্তোলন করেছে রামগঞ্জ ও চট্টগ্রামের পতেঙ্গা থানা পুলিশ। আজ সোমবার সকাল ১১টায় রামগঞ্জ পৌর কাজীরখীল গ্রামের দৌর আলী মিঝি বাড়ীর কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। আসমা আক্তারের বাবা মোঃ আলম জানান, আমাদের বাড়ী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাইটংপাড়ায়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুনের উপস্থিতিতে গৃহবধূ আসমা আক্তারের লাশটি উত্তোলন করা হয়। এ ঘটনায় কাজীরখীল গ্রামের দৌর আলী মিঝি বাড়ীর তোফাজ্জেল হোসেনের (কাজী শামীম) ছেলে ও গৃহবধূ আসমা আক্তারের স্বামী কাজী শাহেদুজ্জামান রিমন
(প্রকাশ লিমন) কে আটক করা হয়।

আমার মেয়ে আসমা আক্তার ও রামগঞ্জ উপজেলার কাজী শাহেদুজ্জামান রিমন (প্রকাশ লিমন) একটি গার্মেন্টেসে কর্মরত ছিলেন। প্রায় ১১ বছর পুর্বে প্রেমের সর্ম্পকে আমার মেয়ের সাথে রিমনের বিয়ে হয়। বিয়ের পর তারা উত্তর পতেঙ্গার পশ্চিম হোসেন আহম্মেদ পাড়া, খেজুরতলা জোনাব আলী স্কুল সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। তাদের ঘরে ১০ বছর, ৩ বছর ও ১০ মাস বয়সী তিন সন্তান রয়েছে।

ঘটনার দিন চলতি মাসের ১০ জুন আমার মেয়ে আসমার স্বামী রিমন (প্রকাশ লিমন) আমার মোবাইলে কল দিয়ে জানায় আমার মেয়ে আসমা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমি আমার অন্য মেয়ে ও আত্মীয়দের বিষয়টি জানিয়ে মেয়েকে দেখার জন্য ঘটনাস্থলে আসতে চাইলে আসমার স্বামী লিমন জানান তার পেট ফুলে গেছে তাকে গ্রামের বাড়ীতে নিয়ে যেতে হবে। এর পর থেকে তার মোবাইল বন্ধ পাই। পরবর্তিতে আমি ঘটনাস্থলে এসে জানতে পারি আমার মেয়ের লাশ একটি অ্যাম্বুলেন্সে চাটখিলের উদ্দেশ্যে চলে গেছে। এ ঘটনার তিনদিন পর আমার মেয়ের সঠিক মৃত্যুর কারন ও খোঁজ না পেয়ে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করি।

পতেঙ্গা থানার উপ পরিদর্শক সফিকুল ইসলাম জানান, আমরা মামলা হওয়ার পর তদন্তে নেমে পড়ি। ঘটনাস্থলে গিয়ে বাড়ীর মালিকের সাথে কথা বলে অ্যাম্বুলেন্স চালকের সাথে কথা বলি। আটক করা হয় গৃহবধূ আসমা আক্তারের স্বামী শাহেদুজ্জামান রিমনকে। তারপর তাকে সাথে নিয়ে আদালতের নির্দেশে লাশ উদ্ধার করতে আজ সোমবার সকালে রামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে রামগঞ্জ উপজেলার কাজীরখীল গ্রামের একটি কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন জানান, আদালতের নির্দেশে ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলামের তত্বাবধানে কাজীরখীল গ্রামের দৌরে আলী মিঝি বাড়ীর কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। পতেঙ্গা থানা পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

আরও পড়ুন: দুর্গাপুরে সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859