রোববার ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

তালাকপ্রাপ্ত নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশিত: ১৮:৫৫, ৪ আগস্ট ২০২৩

তালাকপ্রাপ্ত নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

তালাকপ্রাপ্ত নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নেত্রকোনায় বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্ত নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগে রাসেল মিয়া (৩৮) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কলমাকান্দা থানার ওসি আবুল কালাম। তিনি বলেন, মামলা করার পর থেকে রাসেল মিয়া পলাতক ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর মেট্রোপলিটন এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের আমতলা গ্রামের ফরিদ মিয়ার ছেলে। সে বিবাহিত এবং তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জুনেব খাঁন জানান, ভিকটিম নিজে বাদী হয়ে গ্রেপ্তারকৃত একমাত্র রাসেল মিয়াকে আসামি করে নেত্রকোনা জেলার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে বিজ্ঞ বিচারকের নির্দেশে গত ২৯ জুলাই কলমাকান্দা থানায় ধর্ষণের মামলা নথিভূক্ত করা হয়। পাঁচ দিন পর গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আজ (শুক্রবার) বিকালে গ্রেফতারকৃতকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ডিভোর্স হওয়ার পর একই এলাকার রাসেল মিয়া সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। গাজীপুরের ভুক্তভোগীর ভাড়া করা বাসায় গিয়ে আলাপ আলোচনা ও মনভ‚লানো কথাবার্তা বলতেন রাসেল। ভুক্তভোগীর মন জয় করার জন্য তার ১৪ বছরের ছেলেকে অনেক কিছু কিনে দিতেন। প্রায় সময়ই তাকে বিয়ের প্রস্তাব দিতেন রাসেল।

ঈদুল আযহার উপলক্ষে পোশাক কারখানা বন্ধ থাকায় ঈদের একদিন আগে গাজীপুর থেকে কলমাকান্দায় আসে ভুক্তভোগী। সেখানে ওই নারীকে দেখতে পান রাসেল। ওইদিন রাতে তার থাকার ঘরে ঢুকে তাকে বিয়ের প্রলোভনসহ ফুঁসলিয়ে ও প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় আপত্তিকর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে নেন রাসেল। পরে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দিবে বলে আরও একাধিকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে অভিযুক্ত রাসেল।

আরও পড়ুন: রামগঞ্জে ফসলি জমিতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859