রোববার ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কেন্দুয়ায় বিএনপি’র ১২০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা,গ্রেপ্তার-৩

প্রকাশিত: ১৯:০১, ৩ নভেম্বর ২০২৩

আপডেট: ১৯:০৩, ৩ নভেম্বর ২০২৩

কেন্দুয়ায় বিএনপি’র ১২০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা,গ্রেপ্তার-৩

কেন্দুয়ায় বিএনপি’র ১২০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপির নেতাকর্মীরা হিরন পরিবহনের বাসে অগ্নিকান্ডের ঘটনাসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস,ভাংচুর, ক্ষতিসাধন, লুটপাট এবং অগ্নিসংযোগের মত অপরাধ করে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সরকারের বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং বর্তমান সরকারের পতন ঘটানোর লক্ষ্যে ক্ষতি সাধন করায়  বিশেষ ক্ষমতা আইনে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মো.রফিকুল ইসলাম হিলালীসহ ১২০ জন বিএনপি নেতা কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০০/১৫০ জনকে আসামী করে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে গ্রেফতার করা হয়েছে ৩ জন। 

বৃহস্পতিবার (২ নভেম্বর)  রাতে কেন্দুয়া থানা সাব ইন্সপেক্টর দেবাশীষ চন্দ্র দত্ত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

গ্রেফতারকৃত তিন জন হলেন, ১। আবু চান, পিতা- মৃত আরফান মিয়া, গ্রাম- চিথোলিয়া ২। মো: রতন মিয়া, পিতা- লাল চান, গ্রাম- সেহড়া এবং ৩। মামুন মিয়া, পিতা- আবুল হাসেম, গ্রাম- দইলা। 

মামলার এজাহারের বরাতে জানা যায়, কেন্দুয়া নতুন বাস ষ্ট্যান্ডে বিএনপির টানা তিন দিনের অবরোধ কর্মসূচি চলার ২য় দিনে গত বুধবার রাত আনুমানিক ৩টায় একটি বাসে অবরোধকারী বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই সময় মামলার বাদী এস আই দেবাশীষ চন্দ্র দত্তসহ সঙ্গীয় ফোর্সসহ কেন্দুয়া নতুন বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন কালে কেন্দুয়ার বিএনপি সমর্থিত দলীয় উশৃংখল নেতা কর্মীরা কেন্দুয়া থানা এলাকায় সরকারি বিভিন্ন স্থাপনা ধ্বংস,ভাংচুর, ক্ষতিসাধন, লুটপাট  এবং অগ্নিসংযোগের মত অপরাধ মূলক কার্য করে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সরকারের বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং বর্তমান সরকারের পতন ঘটানোর লক্ষ্যে কেন্দুয়া মাসকা রোডে গত বুধবার (১নভেম্বর) রাত ২.৪৫ মিনিট ঘটিকায় কেন্দুয়া পৌরসভার কমলপুর সাকিনস্থ নতুন বাসস্ট্যান্ডের রাস্তার পার্শে দাঁড়িয়ে থাকা বাস (ঢাকা মেট্রো- ব ১৪৮০৯৬) এর উপর দাহ্য পদার্থ দ্বারা অগ্নিসংযোগ করলে তাৎক্ষণিক কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.এনামুল হককে অবহিত করলে তিনি সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থলে আসিলে তার আগেই বিএনপির উশৃংখল নেতা কর্মীরা এলাকা ছেড়ে চলে যায় এবং সাথে সাথেই কেন্দুয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আসলে তাদেরকে নিয়ে আমরা বাসের আগুন নিভাতে সক্ষম হই।

কেন্দুয়া থানার এস আই দেবাশীষ চন্দ্র দত্ত মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদেরকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতার তিন জনকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

আরও পড়ুন: রাজারহাটে জমা-জমির জের ধরে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859