শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ময়মনসিংহে জুয়ার আসর আগুনে পুড়িয়ে দিল কোতোয়ালী পুলিশ

প্রকাশিত: ২০:৫৮, ২৫ নভেম্বর ২০২৩

ময়মনসিংহে জুয়ার আসর আগুনে পুড়িয়ে দিল কোতোয়ালী পুলিশ

ময়মনসিংহে জুয়ার আসর আগুনে পুড়িয়ে দিল কোতোয়ালী পুলিশ

জুয়া খেলা বন্ধ করি, জুয়া মুক্ত সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ বিভিন্ন জায়গায় জুয়া বন্ধ করতে নিয়মিত অভিযান চালিয়ে জুয়ার আসর আগুনে পুড়িয়ে ভেঙে দিচ্ছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ

জানা গেছে, আজ শনিবার (২৫ নভেম্বর ২০২৩) তারিখ ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের বীর বওলা গ্রামের মেহগনি গাছের বাগানের ভিতরে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে তা আগুনে পুড়িয়ে ও ভেঙে গুড়িয়ে দিয়েছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।

ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ মাছুম আহামাদ ভূঞা (পিপিএম- সেবা) এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে মাদক, জুয়াসহ অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে। কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ছাড়াও সকল প্রকার অপরাধ দমনে ও পুলিশী সেবা আরো বৃদ্ধি করতে, সমাজের বিভিন্ন স্তরের জনগণের সাথে বিট পুলিশিং সভা চালু হয়েছে। আর বিট পুলিশিং কার্যক্রমে সফলতা এনে দিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

এরই অংশ হিসেবে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নেতৃত্বে পুলিশের উপপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম ও সহকারী এএস আই রেজাউল করিম সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জুয়ার আসর আগুনে পুড়িয়ে ও ভেঙে গুড়িয়ে দিয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকান্দ বলেন, পরানগঞ্জ ইউনিয়নে বীর বওলা গ্রামে মেহগনির বাগানের ভেতরে অবৈধভাবে ছাউনি দিয়ে বিশাল প্যান্ডেল তৈরি করে জুয়ার আসর পরিচালনা করছে একটি মহল। গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর পরিচালনাকারী সহ জুয়াড়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই জুয়ার আসর ভেঙ্গে দিয়ে তা আগুনে পুড়িয়ে দেয়া হয়। ওসি শাহ কামাল আকান্দ আরো বলেন, তরুণ সমাজকে মাদক এবং অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এ জুয়ার আসরের সাথে যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। কোতোয়ালি থানা পুলিশের এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন। গোপনে মেহগনির বাগানের ভেতরে জুয়ার আসর বসিয়ে তা পরিচালনা করছিল।

আরও পড়ুন: কেন্দুয়ায় সাকিব হত্যার জের: চার বসত বাড়িতে হমলা ভাংচুর-লুটপাট

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859