মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

স্বামীর পরকীয়ায় আসক্তিতে স্ত্রী আত্মহত্যার অভিযোগ, অভিযুক্ত আটক

প্রকাশিত: ২০:৩৮, ৩ ডিসেম্বর ২০২৩

স্বামীর পরকীয়ায় আসক্তিতে স্ত্রী আত্মহত্যার অভিযোগ, অভিযুক্ত আটক

স্বামীর পরকীয়ায় আসক্তিতে স্ত্রী আত্মহত্যার অভিযোগ,অভিযুক্ত আটক

নেত্রকোনার দুর্গাপুরে স্বামীর পরকীয়ায় স্ত্রী তাসলিমা আক্তার (২৫) নামে দুই সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীসহ চারজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি মামলা হলে অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশ। 

শনিবার (২ ডিসেম্বর) বিকেলে অভিযুক্ত স্বামী মো. সুলতান মিয়াকে (২৬) তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাসলিমা।মমলা সূত্রে জানা গেছে, গত আট বছর পূর্বে পৌর শহরের দশাল ঠাকুরবাড়ি কান্দা এলাকার সুলতান মিয়ার সঙ্গে বিবাহ হয় তাসলিমার। এরপর তাদের সংসারে দুই সন্তান আসে। তাদের সব কিছু ভালোই চলছিল। কিন্তু গত তিন বছর আগে একই এলাকার ঝুমা আক্তার নামে এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন সুলতান মিয়া।

এ ঘটনা তার স্ত্রী তাসলিমা জানার পর তাকে ফেরাতে বাধা দিলে মারধরসহ বিভিন্নভাবে নির্যাতন করত তার স্বামী। ঘটনার দিন বুধবার (২৯ নভেম্বর) দুপুরে তার স্বামী ও ওই নারীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে তাসলিমা। ওই ঘটনাকে কেন্দ্র করে স্বামী তাকে মারধর করে। পরে সে নিজ ঘরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়।

এ সময় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। পরদিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাসলিমা। এদিকে এ ঘটনায় শনিবার (২ ডিসেম্বর) দুপুরে নিহত তাসলিমার বড় ভাই হারুন মিয়া বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে বিকেলে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ প্রসঙ্গে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করে নিহতের ভাই।

আরও পড়ুন: কলমাকান্দায় জব্দকৃত ৩৪৯ পিচ ভারতীয় কম্বল  নিলামে বিক্রি

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859