শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

মোহনগঞ্জে বিএনপি নেতার বাসা ভাঙচুরের ঘটনায় ৬৫দিন পর থানায় অভিযোগ

প্রকাশিত: ২০:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০২৪

মোহনগঞ্জে বিএনপি নেতার বাসা ভাঙচুরের ঘটনায় ৬৫দিন পর থানায় অভিযোগ

মোহনগঞ্জে বিএনপি নেতার বাসা ভাঙচুরের ঘটনায় ৬৫দিন পর থানায় অভিযোগ দায়ের

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুমের বাসভবনে ভাঙচুরের ঘটনার প্রায় ৬৫ দিন পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টম্বর) দুপুরে উপজেলা আ.লীগের সভাপতি লতিফুর রহমান রতন ও সাধারণ সম্পাদক মো.শহীদ ইকবালসহ ২৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা  আরো ২ শতাধিক নেতা-কর্মীকে আসামি করে বিএনপির ওই নেতা নিজেই বাদি হয়ে মোহনগঞ্জ থানায় এ অভিযোগটি দায়ের করেন। এর আগে গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা চালায় অভিযুক্তরা। এরই এক পর্যায়ে তারা বিএনপি নেতা ফজলুল হক মাসুমের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ঘটনা ঘটায়। এ ঘটনার  প্রায় ৬৫দিন পর এ অভিযোগটি দায়ের করা হয়।

দায়েরকৃত অভিযোগ থেকে জানা গেছে, গত ১৮ জুলাই সকাল থেকে সারা দেশের ন্যায় চলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় স্থানীয় বিভিন্ন স্কুল -কলেজের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এ আন্এদোলণে বিভিন্ন শ্রণী পেশার লোকজনও যোগ দেন। 

এ সময় ছাত্র-জনতার এ আন্দোলনকে প্রতিহত করতে উপজেলা আ.লীগের সভাপতি লতিফুর রহমান রতন ও সাধারণ সম্পাদক মো.শহীদ ইকবালের নির্দেশে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গ-সংগঠনের প্রায় ২ শতাধিক নেতা-কর্মী আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় বিভিন্ন অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকাী ছাত্র-জনতার  উপর অতর্কিত হামলা চালায়।  এরই এক পর্যায়ে হামলাকারীরা বিএনপি নেতা ফজলুল হক মাসুমের টেঙ্গাপাড়া এলাকার বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এতে তার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। পরে এ ঘটনার প্রায় ৬৫ দিন পর সোমবার দুপুরে আ.লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে এ অভিযোগটি দায়ের করা হয়।

সোমবার রাত সাড়ে আটটার দিকে অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে সদ্য যোগদানকৃত মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল ইসলাম পিপিএম বলেন, অভিযোগটি তদন্ত করে দ্রুতই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: দুর্গাপুরে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জমি দখলের চেষ্টার অভিযোগ

হাফিজুর রহমান চয়ন

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859