কলমাকান্দায় হিজড়ার হাতের কব্জি কাটার ঘটনায় আসামি গ্রেপ্তার
নেত্রকোনার কলমাকান্দায় অলি হাসান সাগর@ তাপসি হিজড়া এর ডান হাতের কব্জি কেটে আলাদা করে ফেলার ঘটনায় আসামি মো. সাদ্দাম হোসেন (৩৭) করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, বুধবার দিনগত রাতে জেলার মদন থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি মো.সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পরে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. সাদ্দাম হোসেন (৩৭) এর বাড়ী জেলার মদন উপজেলার চানগাও মোড়লপাড়া গ্রামে। সে ওই গ্রামের আ. রহিমের পুত্র। আর ভুক্তভোগী অলি হাসান সাগর@ তাপসি হিজরা বাড়ীর একই এলাকায়।
এর আগে গত ২১ আগস্ট অলি হাসান সাগর @ তাপসী হিজরা নিজেই বাদী হয়ে স্বামী মো.সাদ্দাম হোসেনকে একমাত্র আসামি করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।
শেখ শামীম