সোমবার ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা: ভাংচুরের অভিযোগ

মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৯, ২৭ এপ্রিল ২০২৩

চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা: ভাংচুরের অভিযোগ

চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা: ভাংচুরের অভিযোগ

লক্ষীপুরের রামগঞ্জ পৌর শহরের জিয়া শপিং কমপ্লেক্সে চাঁদার দাবিতে দ্বিতীয় ও তৃতীয় তলায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব শহীদ চৌকিয়া ও সাবেক ছাত্রলীগ নেতা সোহেল চৌকিয়ার নেতৃত্বে দুর্বৃত্তরা এই হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।


খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশের এস আই মোঃ ওয়ালী উল্লাহ ও স্থানীয় ৯নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান শুভ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।


স্থানীয় সূত্রে জানা যায়, জিয়া শপিং কমপ্লেক্সর তৃতীয় তলায় লেদার হাউজ ও কিডস পার্কে ১০ থেকে ১২ জনের দুর্বৃত্ত ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে দোকানের মালিকদের মারধরসহ দোকান ভাঙচুর ও দোকানের ক্যাশে থাকা নগদ অর্থ হাতিয়ে
নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এছাড়াও দ্বিতীয় তলায় সু গার্ডেন বন্ধ থাকায় ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে সাটার কুপিয়ে চলে যায়।


লেদার হাউজের মালিক আকবর হোসেন সৈকত ও কিডস পার্কের ইমরান হোসেন বাবলু সাংবাদিকদের জানান, ১০ থেকে ১২ জনের একটি দুর্বৃত্তের দল দেশীয় অস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করেই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব শহীদ চৌকিয়া ও সোহেল চৌকিয়াকে চাঁদা না দিলে জিয়া শপিং কমপ্লেক্সে ব্যবসা করতে পারবিনা বলেই দোকানে অতর্কিত হামলা চালায় এবং আমাদের মারধর করে।


এছাড়াও হামলাকারীদের মধ্যে পৌর টামটা ওয়ার্ডের গাড়ি চালক রাকিব নামে একজন ছিলেন বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব শহীদ চৌকিয়া জানান, এগুলো সব ষড়যন্ত্র মিথ্যা ও বানোয়াট। আমি ও আমার ভাইসহ আমরা সন্ধ্যা ৭টায় মার্কেট থেকে বাড়িতে চলে এসেছি। দোকান ভাঙচুরের বিষয়ে আমরা কিছু জানিনা।

রামগঞ্জ থানার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, হামলা,ভাংচুরের ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এ বিষয়ে থানায় অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: দশটি গ্রামের মানুষের চলাচল এই বাঁশের সাঁকো দিয়ে আর কতদিন?

ছা/রা

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859