শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

রামগঞ্জে কৃষকের ফল গাছ ও সবজির বাগান কেটে ফেলার অভিযোগ

প্রকাশিত: ১৯:৫৬, ৩০ মে ২০২৩

রামগঞ্জে কৃষকের ফল গাছ ও সবজির বাগান কেটে ফেলার অভিযোগ

রামগঞ্জে কৃষকের ফল গাছ ও সবজির বাগান কেটে ফেলার অভিযোগ

২৭ মে শনিবার গভীর রাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম শেখপুরা নোয়া বাড়ির কৃষক জাকির হোসেনের আবাদি জমিতে এঘটনা ঘটে।

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের রামগঞ্জে কৃষকের নানান জাতের ফল ও সবজির বাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন একই বাড়ির আবুল বাশার ও তার ভাই আবুল খায়ের।


স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে পশ্চিম শেখপুরা নোয়া বাড়ির কৃষক জাকির হোসেনের সাথে একই বাড়ির আবুল বাশার ও তার ভাই আবুল খায়েরের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে শনিবার গভীর রাতে আবুল বাশার, আবুল খায়ের ও তার ছেলে শাকিল লোকজন নিয়ে এসে জাকিরের ফলগাছ ও সবজির বাগান কেটে ফেলে। এতে সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছে কৃষক জাকির হোসেন।


গত কয়েক বছর ধরে এ জমিতে নিয়মিত চাষাবাদ করে উল্লেখ করে ভুক্তভোগী কৃষক জাকির হোসেন বলেন, তাদের (আবুল খায়ের গংদের) জমি খালি পড়ে আছে। তারা আমার জমি জোরপূর্বক দখলে নিতে রাতের আঁধারে আমার ফলগাছ ও সবজির
বাগান কেটে ফেলে। জমির মালিক হিসাবে নিজের দাদার নামে বৈধ কাগজপত্র রয়েছে উল্লেখ করে কৃষক জাকির আরো বলেন, আবুল খায়েররা জমির মালিকানার বৈধ দলিল দেখাতে পারবেনা।


অভিযুক্তদের মধ্যে আবুল খায়ের বলেন, আমরা জমির মালিক তাই আমরা গাছ ও সবজির বাগান কেটেছি। আমাদের জমি খালি পড়ে থাকবে। আমাদের জমিতে কাউকে চাষাবাদ করতে দিবনা। সে (জাকির) জমি নিতে হলে আদালতের মাধ্যমে
নিতে হবে।


স্থানীয় ইউপি সদস্য নূর হোসেন বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে উভয়ের মধ্যে বিরোধ চলছে। আমরা স্থানীয়ভাবে কয়েকবার বসেছি। বৈঠকে আবুল খায়ের গং রা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। জমির প্রকৃত মালিক জাকির। কিন্তু তা মানছে না আবুল খায়ের গং রা।

আরও পড়ুন: মোহনগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

সম্পর্কিত বিষয়:

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859