বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ধনু নদী থেকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলনের হিড়িক, চলছে চাঁদাবাজিও

প্রকাশিত: ১৭:০০, ১৩ নভেম্বর ২০২৪

ধনু নদী থেকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলনের হিড়িক, চলছে চাঁদাবাজিও

ধনু নদী থেকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলনের হিড়িক, চলছে চাঁদাবাজিও

নেত্রকোনার মোহনগঞ্জে উন্মুক্ত ধনু নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের এক মহোৎসব শুরু হয়েছে। উপজেলার গাগলাজুর বাজার, মান্দারবাড়ি গ্রাম, মহব্বত নগর গ্রাম, আবুর চড় ও পাতরা এলাকায় ধনু নদী থেকে গত ৩-৪ বছর যাবত  অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে এলাকার প্রভাবশালী একটি বালু উত্তোলনকারী ব্যবসায়ী চক্র।

এতে করে নদী তীরবর্তী গ্রামগুলো ভাঙনের ঝুঁকিতে পড়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছেন ওইসব গ্রামের বাসিন্দারা। অন্যদিকে, ওই নদী থেকে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে তখন থেকেই এ নৌ-পথে সক্রিয় হয়ে উঠেছে একটি চাঁদাবাজ চক্র। অবৈধ বালু উত্তোলনকারীরা প্রতিদিন তাদের প্রত্যেক বাল্কহেড নৌকা থেকে ওই চাঁদাবাজ চক্রটিকে ৫-৬ হাজার টাকা করে দিতে হয়। এভাবে নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারী ৭টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজার মেশিন বসানো বাল্ক-হেড নৌকা থেকে প্রায় ৩০-৩৫ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে চাঁদাবাজ চক্রটি। ধনু নদীতে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ ধরনের অবৈধ কর্মকান্ড চলে আসলেও রহস্যজনক কারনে প্রশাসন নীরব ভূমিকা পালন করে আসছে বলে এলাকাবাসীর আভিযোগ।

জানা গেছে, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার বুক চিঁড়ে প্রবাহিত সুরমা ও মেঘনা নদীর সংযোগ রক্ষাকারী ধনু নদী দিয়ে প্রতিদিন পাথর-বালু, কয়লা, সিমেন্টসহ বিভিন্ন পণ্য সামগ্রী বোঝাই শত-শত  কার্গো, বাল্কহেড নৌকা, যাত্রীবাহী লঞ্চ ও ট্রলার ছাড়াও বিভিন্ন নৌ-যান চলাচল করে থাকে। কিন্তু গুরুত্বপূর্ণ এ নদীটির বিভিন্ন স্থানে গত প্রায় ৩-৪ বছর ধরে নেত্রকোনার মোশাররফ, রুবেল, ঠাকুরাকোনা এলাকার ফেরদৌস, শেখ রাব্বী, খালিয়াজুরীর লিপসা এলাকার আব্দুল কদ্দুছ, জামালগঞ্জের আমানপুর গ্রামের আবারক মিয়া, ধর্মপাশা উপজেলার নজরপুর গ্রামের কামাল মিয়াসহ ৭-৮ জন অবৈধ ড্রেজার মালিক তারা তাদের বড়-বড় বাল্কহেড নৌকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন  ড্রেজার মেশিন বসিয়ে ওই নদী থেকে প্রতিদিন সন্ধ্যা থেকে শেষ রাত পর্যন্ত বালু উত্তোলন করে তা বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। 

স্থানীয় একটি চাঁদাবাজ চক্রকে ম্যানেজ করেই ধনু নদীতে প্রকাশ্যে এ অবৈধ কাজটি করে চালিয়ে গেলেও রহস্যজনক কারণে প্রশাসন নিরব ভূমিকা পালন করে আসছে। এভাবে প্রতিদিন এ নদী থেকে লক্ষ -লক্ষ ঘনফুট বালু উত্তোলন করা ফলে ওই নদী তীরবর্তী হিন্দু অধ্যুষিত পাতরা গ্রামটি নদী ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে। নদী তীরবর্তী অন্যান্য গ্রামের বাসিন্দারাও ভাঙন আতংকে দিন কাটাচ্ছেন।

রাত জেগে ওই নদীতে মাছ ধরার কাজে নিয়োজিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক  মান্দারবাড়ি গ্রামের একাধিক জেলেরা জানান,আমাদের গ্রামের প্রভাশালী কয়েকজন ব্যক্তিকে প্রতিদিন মোটা অংকের টাকা দিয়ে গত ৩-৪ বছর ধরেই এ নদী থেকে প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত ৬-৭ টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় এরমধ্যে নদী তীরবর্তী পাতরা গ্রামটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদী থেকে এভাবে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে আমাদের গ্রামসহ আশপাশের গ্রামগুলোও নদী ভাঙনের কবলে পড়ার আশঙ্কা করছি আমরা।

পাতরা গ্রামের বাসিন্দা সঞ্জু কুমার সরকার বলেন, নদী থেকে এভাবে বালু উত্তোলনের ফলে আমাদের অনেক পুরাতন পাতরা গ্রামটি নদী ভাঙনের কবলে বিলীন হয়ে গেছে। আমরা এখন অন্যত্র নতুন বাড়ি করে বসবাস করছি। তিনি আরো বলেন, দ্রুতই এ নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে তীরবর্তী মহব্বত নগর গ্রাম, মান্দারবাড়ি গ্রাম, গাগলাজুর বাজারসহ আশপাশের সব ফসলী জমিও বিলীন হওয়ার আশংকা রয়েছে।

অবৈধ ড্রেজার মেশিনের মালিক কামাল মিয়া মোবাইল ফোনে বলেন, আমরা নদী থেকে বালু উত্তোলন করে বিভিন্ন এলাকার সরকারি উন্নয়ন মূলক কাজের জন্য ঠিকাদারদের কাছে তা বিক্রির পাশাপাশি বাসা-বাড়ি নির্মাণের জন্যও এলাকার বিভিন্ন লোকজনের কাছে বালু বিক্রি করে আসছি। তবে ওই নদী থেকে বালু উত্তোলন করতে স্থানীয় কিছু ব্যক্তিকে বিকাশের মাধ্যমে চাঁদা দেওয়ার কথা স্বীকার করলেও চাঁদাবাজদের নাম বলতে তিনি অস্বীকৃতি জানান তিনি।

উপজেলার মান্দারবাড়ি গ্রামের বাসিন্দা ও গাগলাজুর ইউনিয়ন বিএনপি'র সাধারন সম্পাদক মো.বাদল মির্জা বলেন, ধনু নদী থেকে অবৈধ বালু উত্তোলনসহ এ নৌ-পথে চলা সকল অবৈধ কর্মকান্ড বন্ধে আমি প্রতিবাদ জানিয়ে আসছি। এমনকি এসব অবৈধ কর্মকান্ড বন্ধ করতে গত প্রায় মাস দেড়েক আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিতভাবেও অভিযোগ দিয়েছি।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, যদিও আমি এখানে সদ্য যোগদান করেছি। তবে এ বিষয়টি নিয়ে ইউএনও স্যার আমাকে একদিন বলার পর আমি ওই এলাকার দ্বায়িত্বে থাকা আদর্শনগর ফাঁড়ি থানাকে ব্যবস্থা নিতে বলেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির বলেন, ধনু নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিষয়টি নিয়ে আমি ডিসি স্যারের সাথেও কথা বলেছি। যেহেতু বালুু উত্তোলনের কাজটি রাতে করে। সেক্ষেত্রে রাতে সেখানে গিয়ে আমাদের মোবাইল কোর্ট করার কোনো নিয়ম নাই। তাই এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার জন্য আমি ওসি সাহেবকে বলেছি।

আরও পড়ুন: মোহনগঞ্জে চেক ডিজঅনার মামলায় শিক্ষকের ১ বছরের কারাদণ্ড

হাফিজুর রহমান চয়ন

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859