রোববার ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

রামগঞ্জ চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের নির্বাচন স্থগিত করলেন ইউএনও

প্রকাশিত: ১৮:১৩, ৪ ডিসেম্বর ২০২৩

রামগঞ্জ চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের নির্বাচন স্থগিত করলেন ইউএনও

রামগঞ্জ চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের নির্বাচন স্থগিত করলেন ইউএনও

রামগঞ্জ উপজেলার প্রাচীনতম বিদ্যাপিট চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করলো রামগঞ্জ উপজেলা প্রশাসন। বিভিন্ন বির্তকের অবসানে দুপুরে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম আগামী ৫ ডিসেম্বরের নির্বাচন স্থগিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। ভোটার তালিকায় জীবিত ব্যক্তিদের পাশাপাশি বেশ কয়েকজন মৃত ব্যক্তিদের ভোটার তালিকায় অর্ন্তভূক্তি নিয়ে অবাক হয়েছেন অভিভাবক সদস্য ও নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা।

প্রধান শিক্ষকের অদূরদর্শিতায় মৃত ব্যক্তিদের চূড়ান্ত ভোটার তালিকাভুক্তির অভিযোগ এনে অভিভাবক সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণকারী এক প্রার্থী সরে দাঁড়ানোর দুই দিন পর নির্বাচন স্থগিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন ইসলাম।

এ ঘটনায় গত ৩০ নভেম্বর ছয়জন অভিভাবক সদস্য প্রার্থী রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগপত্র দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন ইসলাম নির্বাচনের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও একাডেমিক সুপারভাইজার শরিফুল্লাহ আস শামসকে তদন্ত করার নির্দেশ প্রদান করেন।

সৃষ্ট বিষয়ে রবিবার (৩ ডিসেম্বর) প্রিজাইডিং অফিসার ও একাডেমিক সুপারভাইজার শরিফুল্লাহ আস শামস সরেজমিনে তদন্ত করে চূড়ান্ত ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের অর্ন্তভূক্তির ঘটনার সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন ইসলাম সোমবার উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত রাখার আদেশ জারি করেন।

অভিভাবক সদস্য পদ প্রার্থী মোঃ নজরুল ইসলাম জিএস জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ কোন ধরনের আইনের তোয়াক্কা না করে এবং খসড়া ভোটার তালিকা প্রকাশ ছাড়াই চূড়ান্ত ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের ভোটার করে তালিকা প্রকাশে তথ্য গোপন রাখেন। উক্ত তালিকায় বেশ কয়েকজন মৃত ব্যক্তির নামও রয়েছে। তিনি আরো জানান, আমার বড় ভাই আবুল কাইয়ুম লিটন ২০১৮ইং সনের ১২ ফেব্রুয়ারি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার পরও তিনি চূড়ান্ত তালিকাম অনুযায়ী ভোটার হয়েছেন।

সংবাদকর্মীরা গতকাল রবিবার সরেজমিনে গিয়ে কথা বলেন কয়েকজন অভিভাবকের সাথে।

এসময় অভিভাবকগণসহ ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী প্রাপ্তির আত্মীয়রা জানান, প্রাপ্তির বাবা প্রীতি লাল মজুমদার মারা যান ২০২০ ইং সনের ১ মার্চ, ৯ম শ্রেণির শিক্ষার্থী জাবেদ হোসেনের বাবা মোঃ খোয়াজ মিয়া মারা গেছেন ২০১৯ ইং সনের ২৫ জুন, ১০ম শ্রেণির শিক্ষার্থী অন্তরা মজুমদারের বাবা শংকর মজুমদার মারা গেছেন ২০২০ ইং সনের ১ জানুয়ারী, এছাড়া ১০ম শ্রেণির শিক্ষার্থী শান্তা রানী দাসের বাবা সঞ্জু দাস মারা গেছেন ২২ আগষ্ট ২০২০ ইং সনে এছাড়া ৭ম শ্রেণির শিক্ষার্থী রাবেয়া আক্তারের বাবা মোঃ মিজানুর রহমান মারা গেছেন ২০২২ ইং সনের ২৫ জুন।

এ বিষয়ে চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ চূড়ান্ত ভোটার তালিকায় ভুলক্রমে কয়েকজন মৃত ব্যক্তির নাম অর্ন্তভূক্তি হওয়ার বিষয়টির সত্যতা জানিয়ে বলেন, নির্বাচনের পরবর্তী তারিখ জানানো হবে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নির্বাচনের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার শরিফুল্লাহ আস শামস বলেন, অভিভাবক সদস্যদের অভিযোগের ভিত্তিতে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নির্দেশে সরেজমিনে তদন্ত করে তালিকায় চূড়ান্ত ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের নাম থাকায় তদন্ত রিপোর্ট জমা দেয়া হয়েছে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন ইসলাম জানান, প্রধান শিক্ষক আমাদেরকে লিখিতভাবে জানিয়েছেন ভোটার তালিকায় ভুলক্রমে মৃতদের নাম অর্ন্তভূক্তি হয়েছে। ৫ তারিখের মধ্যে যা সংশোধন করা সম্ভব নয়। উক্ত বিষয়ের আলোকে চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের ৫ ডিসেম্বরের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভোটার তালিকা সংশোধনসহ প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার পরবর্তীতে উক্ত বিদ্যালয়ের নির্বাচন নিয়ে সিদ্ধান্ত দিবেন।

আরও পড়ুন: সেনা ও নৌবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণা,পিবিআই’র অভিযানে গ্রেফতার

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859