শুক্রবার ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ভূতোর বিয়ে

প্রকাশিত: ১৯:২০, ১৬ জুন ২০২৩

ভূতোর বিয়ে

ভূতোর বিয়ে

ভূতোর বিয়ে। নিমন্ত্রণ পেয়েছি। বরযাত্রী হতে পারিনি। বৌভাতের অনুষ্ঠান ছাড়ি কী করে? বুড়ি বার বার বলে গেছে এ আমার শেষ নাতির বিয়ে। অবশ্যই আসতে হবে । রঙ্গা, বঙ্গার বিয়েতে গিয়েছি। মজা পেয়েছি। আজকাল বিয়ের অনুষ্ঠানে মজা পাই না। তাই পারতপক্ষে যাই না। ভূতোর বিয়েতে বরযাত্রী এজন্যে হইনি। তবে বৌভাতে না গেলে মান থাকবে না। যে মুখপোড়া বুড়ি। বাড়ি এসে চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে যাবে। তাছাড়া ভূতোর বউকে একটা উপহার দেয়াতো চাই।

উপহার নির্বাচন করা মধ্যবিত্তের জন্য কঠিন কাজ। লোকে হাসবেও না, কাঁদবেও নাএমন একটা জিনিস চাই। তাছাড়া ভূতো আর আজকাল ভূতের চেহারার ভূতো নয়। বাজারে ভালো ব্যবসা বাণিজ্যের পসার। ভালোমন্দ খেয়ে ছোটবেলার ভূতরূপী ভূতো এখন গড়ের উপর কালভৈরব। বুড়ি বলেছে বউ নাকি খুব সুন্দরী পেয়েছে। নামটা আরও সুন্দর তুতো। এদেরকে উপহার হিসেবে পাঁচ লিটার সয়াবিন তেল দেয়া যায়। কিন্তু দাম যে বড্ড বেশি। টিসিবির লাইনে দাঁড়ালে একটু কমে পাওয়া যেত। সে উপায় নেই। টিসিবির লাইন এখন কার্ডের দখলে ।

’খান প্যালেস’ সিলেটের নামী দামী কমিউনিটি সেন্টার। ভূতোর বউভাত। কোন উপহার ছাড়াই আমি এসেছি। অবশ্য কাগজে লিখে এনেছি দুটো লাইন। খামবন্ধী কাগজখানা ভূতোর হাতে দিলাম। দারুন খুশি ভূতো ভেবেছে প্রাইজবন্ড বা নগদ। নতুন বউয়ের সাথে ছবি তুললো ভাড়াটে ক্যামেরাম্যান। ভূতো পরিচয় করিয়ে দিল, তুতো, ইনি আমাদের পাড়তুতো দাদা। আমরা একসাথে দুর্গাপূজা করি। গত পূজোয় আমি ট্রেজারার আর দাদা সেক্রেটারী ছিলেন। আমি বললাম আর বলতে হবে না ভূতো । খামে আমি ওসব লিখে দিয়েছি। সময় করে পড়ে নিও।

খানার টেবিলে বসেছি। এক ব্যাচ শেষ হয়েছে। পরিষ্কার অভিজান চলছে। বড় কষ্টে সিটটা পেয়েছি। পাশের সিটে ফণি মামাকে পাব ভাবতেই পারিনি। হাড়কিপ্টে একটা। নিশ্চই খালি হাতে ভরপেট খেতে এসেছে। আমাকে দেখে বলল, ভাগ্নে, বেশ ভারি খাম দিলে ভূতোর হাতে ! ভালো, খুব ভালো। লুটে পুটে খাও। সেক্রেটারী-ট্রেজারার তুমরাই তো খাবে। পদ কি আর এমনি এমনি পেয়েছ ? মা দুর্গা এই সামান্য বিষয় বুঝবেন না। অবশ্যই বুঝবেন। আমি গেলাম রেগে। বললাম ভূতো শালা একটা বাটপার। এক পূজো শেষ হয়ে আরেক পূজো এসে পড়েছে। আমার ভাগের টাকাটা এখনো দিল না। তাই আমিও মেরে দিয়েছি বাঁশ। উপহারের খামে লিখে দিয়েছি-‘ পূজোর মিষ্টি কেনা বাবদ লোপাটের এক হাজার টাকা হতে বিয়ের উপহারটা সমন্বয় করে নিও। আর আমার ভাগের বাকি টাকাগুলো শীঘ্র দিয়ে দিও।

ফণি মামা যখন মাথায় হাত দিয়ে দুগ্গা দুগ্গা করছে তখন আমি টের পেলাম থলের বেড়াল বেরিয়ে পড়েছে। বিষয়টা এখন রঙ্গা, বঙ্গা, বুড়ি অব্ধি গড়াবে। ফণির ছোবল থেকে বাঁচা দায়। ভারাক্রান্ত মনে দুটো খেলাম। ফণি মামার আগেই উঠে পড়ব ভাবছি। আরে মামা যে হাওয়া ! জানি না আজ কপালে কি দুর্গতি আছে ? আগের বুড়ি আর নেই, বয়স যত বাড়ছে তেজ তত বাড়ছে। সামনে জাতীয় নির্বাচন। রঙ্গা, বঙ্গা দুইভাই বড় দুই দলে ভিড়েছে। বুড়ির পরিবারের লোক ক্ষমতায় থাকা একেবারে পাক্বা। সেই পরিবারের সাথে ফাজলামি। বিষয়টা বাড়াবাড়ি হয়ে গেল।

সিংহের কাছে ভাগ চেয়ে সিংহের খাবারে পরিণত হতে চলেছি। বুঝতে বড্ড দেরী করে ফেলেছি। শুনেছিলাম মেরুদন্ডহীন সেক্রেটারী হিসেবে ওরা এবারও আমাকে রেখে দিবে। সে চান্সে গুড়ে বালি। মায়ের ভোগেই লাগি কি না, কে জানে ? একটা ড্রিংকস্ হলে ভাল হত। ড্রিংকস্ জোনে গিয়ে দেখি ফনি মামা । রঙ্গা বঙ্গার সাথে আনন্দে মত্ত। ভয়ে আমার পিলে চমকে গেল। না পারি পেছাতে না পারি আগাতে। পা যেন আটকে আছে কঠিন জালে। ফণি মামা ডাকলেন আস ভাগ্নে আস। বঙ্গাকে বলেছি এবার তুমি হবে সর্বজনীন পূজা কমিটির সভাপতি। তুমার হাতেই লেখা হবে আমাদের দুর্গাপূজার ইতিহাস। হাঁফ ছেড়ে বাঁচলাম। জয় মা দুর্গা

আরও পড়ুন: বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859