শুক্রবার ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

গৌরীপুরের প্রাচীন নিদর্শন তালিকাভুক্ত করার দাবিতে বিশ্ব পর্যটন দিবসে মানববন্ধন

প্রকাশিত: ২০:৩৯, ২৭ সেপ্টেম্বর ২০২৪

গৌরীপুরের প্রাচীন নিদর্শন তালিকাভুক্ত করার দাবিতে বিশ্ব পর্যটন দিবসে মানববন্ধন

গৌরীপুরের প্রাচীন নিদর্শন তালিকাভুক্ত করার দাবিতে বিশ্ব পর্যটন দিবসে মানববন্ধন

ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব পর্যটন দিবসে উপজেলার প্রাচীন নিদর্শন ও ঐতিহাসিক স্থাপনাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তির তালিকাভুক্ত করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবিতে আলোচনা সভা, র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় কৃষ্ণপুর জমিদারবাড়ির বর্তমানে গৌরীপুর সরকারী কলেজের প্রাচীন ও মূল ভবনের সামনে ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরি ও ক্রিয়েটিভ এসোসিয়েশনের যৌথ উদ্যোগে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচী হিসেবে বিকাল ৪টায় ঐতিহাসিক ধান মহালস্থ ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান  ও প্রযুক্তি ক্লাবের মিলনায়তনে সংগঠনগুলোর উদ্যোগে ডিসপ্লে ও আলোচনা সভা হয়েছে।

র‍্যালি ও মানববন্ধনে বক্তব্য দেন দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটির সহসভাপতি ও  সরকারী টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট এর অবসরপ্রাপ্ত সুপাররিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, ক্রিয়েটিভ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক মো. সাইফুল আলম, সমাজকর্মী মো. সামছুল ইসলাম, সাংবাদিক মো. দিলীপ কুমার দাস, সাংবাদিক সুপক রঞ্জন উকিল,  এসিক ইয়ুথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাদাৎ শাহ, মো. রমজান আলী মুক্তি প্রমুখ।

বক্তারা বলেন, ময়মনসিংহের উত্তরের জনপদ গৌরীপুর রাজা-জমিদারদের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান। এখানে রয়েছে মুঘল-সুলতানি ও ইংরেজ আমলের বহু প্রাচীন নিদর্শন, ১২টি জমিদারবাড়ির ইতিহাস ও নিদর্শন, প্রাচীন মসজিদ, ঐতিহাসিক দীঘি, মন্দির, মধ্যযুগের মাজার, দু'টি কেল্লা বা ফোর্টের ধ্বংসাবশেষ ও ইতিহাসখ্যাত ব্যক্তিবর্গের সমাধি। 

এ ছাড়াও রয়েছে প্রাচীন পূর্ব বাংলার গীতিকার দ্বারা সমৃদ্ধ বীরাঙ্গনা সখিনার ইতিহাস ও তার সমাধি, মুঘল আমলের খাজা উসমান খাঁর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী প্রাচীন কেল্লার নিদর্শন। এই স্থাপনাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তির তালিকাভুক্ত করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানানো হয়।

আরও পড়ুন: আর কত কাল জলাবদ্ধ ১ হাজার ৫০০ বিঘা জমি?

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859