রোববার ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কেন্দুয়ায় জটিল রোগীদের ৯ লাখ টাকার চেক বিতরণ

আসাদুল করিম মামুন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮:২৩, ১৯ জুলাই ২০২৩

কেন্দুয়ায় জটিল রোগীদের ৯ লাখ টাকার চেক বিতরণ

কেন্দুয়ায় জটিল রোগীদের ৯ লাখ টাকার চেক বিতরণ

নেত্রকোনার কেন্দুয়ায় ক্যান্সারসহ ছয়টি জটিল রোগে আক্রান্ত ১৮ জনকে চিকিৎসা সহায়তার জন্য ৯ লাখ টাকার চেক তুলে দেন কেন্দুয়া আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল।

সোমবার(১৭ জুলাই) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে কেন্দুয়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এই চেক বিতরণ করা হয়। কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল।

এসময় প্রধান অতিথি বলেন, ক্যান্সারসহ ছয়টি জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগ গ্রহণ করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের আওতায় আমরা এই টাকা বিতরণ করছি এবং এই টাকা বিতরণ অব্যাহত থাকবে।

প্রধান অতিথি এমপি অসীম কুমার উকিল উপস্থিত থেকে বর্তমান অর্থ বছরে (২০২২-২০২৩) এ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত কেন্দুয়া উপজেলার ১৮ জন রোগীর প্রত্যেকে ৫০ হাজার টাকা করে ৯ লাখ টাকার চেক বিতরণ করেন। সুবিধাভোগী ফজলু মিয়া বলেন, এই টাকা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। এই টাকা চিকিৎসার পেছনে ব্যয় করতে পারব। এই সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

চেক বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা, সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান প্রমূখ। এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, সুবিধাভোগীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কেন্দুয়ায় আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

ব্রেকিং নিউজ:

Asia Cup 2025 Cricket Live Streaming TV Channel List
দুর্গাপুরে দুর্বৃত্তদের কোপে উপ পুলিশ পরিদর্শক খুন
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
মোহনগঞ্জে ৩৯ হাজার টাকায় ২৭ কেজির বাঘাইড় মাছ বিক্রি
জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা কামরুল হুদা
দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ
মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 859